somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনূস রেজিমে জামায়াতকে গুরুত্ব

০৮ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একাত্তরে বাংলাদেশে সংঘটিত পাকিস্তানিদের জেনোসাইডের প্রধান সহযোগী ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘ ছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, এবং এই সংগঠনটির বর্তমান নাম ইসলামী ছাত্রশিবির। একাত্তরে বাংলাদেশে চালিত জেনোসাইডের প্রতিটি রক্তবিন্দুতে জড়িত এই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ। এই সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকেরা ছিল রাজাকার, আল বদর, আল শামস, শান্তিবাহিনীর নানা স্তরের সদস্য।

জামায়াতে ইসলামীর রাজনীতি ভুলের ওপর প্রতিষ্ঠিত। এই দলটি পাকিস্তান সৃষ্টির বিরোধিতা করেছিল যেমন, তেমনিভাবে বিরোধিতা করেছিল বাংলাদেশ সৃষ্টিরও। পাকিস্তান সৃষ্টিরন বিরোধিতায় জেনোসাইডের মতো ঘটনার সংঘটন না হলেও বাংলাদেশ সৃষ্টির বিরোধিতায় তারা জেনোসাইডের ছিল প্রত্যক্ষ অংশীদার, এবং দায়ী।

বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের যে বিচার সম্পন্ন হয়েছিল, তার প্রতিটি বিচারে ওঠে এসেছে জামায়াতের দলীয় সম্পর্ক। জামায়াত ও ইসলামী ছাত্র সংঘ দলীয় সিদ্ধান্তে বাংলাদেশের মানুষদের হত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছিল। এই হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকার কথা নয়। এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করার গণদাবি দীর্ঘদিন উপেক্ষা করেছিল সবগুলো সরকার।

এ বছরের আগস্টের ৫ তারিখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের আগে তড়িগড়ি করে জামায়াতে ইসলামীর রাজনীতি নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলেও এটা আরও আগেই করা উচিত ছিল। সময়ের গান সময়ে না গাওয়ার ফল ভোগ করছি আমরা।

আগস্টে বাংলাদেশের ক্ষমতা দখল করে প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াতে ইসলামীর নিষিদ্ধ করার সরকারি আদেশ প্রত্যাহার করে দেন। ফলে দেশবিরোধী এই রাজনৈতিক দলটি ফের বাংলাদেশে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছে। মুহাম্মদ ইউনূস একাত্তরের ত্রিশ লাখ শহিদের সঙ্গে বেইমানি করে যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে এই দেশ তাকে কোনোদিনও ক্ষমা করবে না।

বর্তমানে বাংলাদেশে ফ্যাসিস্ট মুহাম্মদ ইউনূসের রেজিম চলছে। ইউনূস রেজিমে জামায়াতে ইসলামী এখন বিএনপির চাইতেও বেশি গুরুত্ব পাচ্ছে। মুহাম্মদ ইউনূস নিজেই দেশবিরোধী শক্তির এজেন্ট হিসেবে জামায়াতে ইসলামীকে আশকারা দিচ্ছেন। তবে বাংলাদেশের মানুষের কাছে জামায়াতের বিশ্বাসযোগ্যতা ও জনপ্রিয়তা একেবারে নেই, মানুষ জামায়াতের দলীয় আদর্শকে মোটেও পছন্দ করে না বলে জামায়াতকে ক্ষমতায় বসানোর চক্রান্ত সফল হবে বলে মনে হয় না।

ইউনূস রেজিমে জামায়াতকে অত্যধিক গুরুত্ব দেওয়া হলেও এর ফল ভালো না হওয়ার কারণ মূলত জামায়াত ইসলামী ভাবাদর্শের রাজনীতি করে বলে দাবি করলেও দেশের অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দল ও সংগঠন এটা বিশ্বাস করে না। জামায়াতের সাথে অপরাপর সকল দলের আক্বিদাগত দূরত্ব এখানে প্রভাবক হিসেবে কাজ করছে।

বাংলাদেশের ধর্মীয় দলগুলো নানা নামে বিভক্ত। ইউনূস রেজিমে নারী কেলেঙ্কারিতে বিতর্কিত মাওলানা মামুনুল হককে দিয়ে সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত খবর হচ্ছে ধর্মীয় নেতারা সকলের সঙ্গে হলেও জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহ দেখাচ্ছেন না।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামায়াত

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:২৪


আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, এই দেশে সত্যিকারের দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল আছে কিনা। অনেক খোঁজাখুঁজির পর, অনেক গভীর চিন্তার পর, আমি অবশেষে উত্তর পেয়েছি। সেই দল হলো বাংলাদেশ জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকান পেডোফাইল হারাম, কিন্তু ইরানি পেডোফাইল আরাম

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯



বাঙ্গু মুমিনদের কাছে গুটি কয়েক পেডোফাইলরা খুব খারাপ । কিন্তু সেখানে এটা অন্যায় অপরাধই। ধরা পড়লে জেল আর পুরো ইরানই হচ্ছে এফস্টিন কারাগার। সেটা আইন করে বৈধ। সেখানে অভিযোগ... ...বাকিটুকু পড়ুন

একাধীক স্ত্রী থাকা রাসূল (সা.) ও সাহাবার (রা.) সুন্নাত হলেও এটি আল্লাহর সুন্নাত নয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ২:২৫



সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×