somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনূস-মুল্লুকে মানবাধিকারের কবর

০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে পরিচিত একজন। সারাবিশ্ব জানে নারী স্বাধীনতা ও ক্ষমতায়নের সিঁড়ি রচনা করে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা চালু করেছেন তিনি। তিনি নারীকে স্বাবলম্বী করতে যে ঋণ ব্যবস্থা চালুর কথা প্রচার করেছিলেন, সেটা বাইরে থেকে শুনতে সুন্দর, কিন্তু ভেতরে বীভৎস রূপ তার। সেই ক্ষুদ্র ঋণের কিস্তি যোগাতে সর্বস্ব খুইয়েছেন অনেকেই। অনেকেই ঋণ মেটাতে না পেরে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কেউ অসহায় নেত্রে তাকিয়ে দেখেছেন ঘরের টিন খুলে নেওয়ার দৃশ্য।

ভেতরের কদর্যরূপ বহির্বিশ্বের কেউ দেখেনি বলে এখনো ইউনূস বিশ্বব্যাপী পূজনীয়। তবে বাংলাদেশের ক্ষমতা দখলের পর তার অন্তরের প্রকাশ হতে চলেছে। বিশ্ব দেখছে শান্তিতে নোবেলজয়ী ইউনূস কীভাবে বাংলাদেশকে অশান্তির বৃহত্তর দ্বীপে পরিণত করেছে।

ইউনূসের সাড়ে চার মাসের চলমান শাসনামল বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায়। তিনি দখলদার হিসেবে ফ্যাসিস্ট। তিনি মতলববাজ হিসেবে চরম মাত্রায় দুর্নীতিগ্রস্ত। তার উপদেষ্টা এবং নিয়োগ দেওয়া লোকজন স্ব স্ব ক্ষেত্রে চরম বিতর্কিত।

ইউনূসের শাসনামলে বাংলাদেশে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। ইসলামিস্ট জঙ্গিদের পোয়াবারো অবস্থা। অন্য ধর্মের লোকজনকে ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। স্কুল-স্কুল-কলেজে্র নিয়ন্ত্রণ নিয়েছে কিশোর গ্যাং। মিডিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে নাহিদ ইসলাম নামের এক উপদেষ্টা।

আসিফ নজরুলের নেতৃত্বে বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সৈয়দ রেফাত আহমেদ দেশের প্রধান বিচাপতি হলেও তিনি পাপেট বিচারপতি।

মাহমুদুর রহমান নামের এক সাম্প্রদায়িক কীট আমার দেশ নামের এক গুজবপত্র প্রকাশ করতে শুরু করেছে। প্রথম আলো- ডেইলি স্টারের প্রেসস্ক্রিপশনে চলছে দেশ। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নামের দুই সাম্প্রদায়িক ও অর্থলিপ্সুর কাছে জিম্মি প্রশাসনযন্ত্র। মাহফুজ আলম নামের দপ্তরবিহীন এক উপদেষ্টা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের কর্মসূচি বাস্তবায়নে মরিয়া।

ইউনূসের মবের মুল্লুকে দেশ কার্যত এক কারাগার। মানবাধিকারের কবর রচিত হয়েছে দেশে। প্রকাশ্যে ঘোষণা দিয়ে মানুষ মারা হচ্ছে, এবং এই সব হত্যাকাণ্ডের বিচার দাবি করারও সাহস হচ্ছে না কারো।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×