somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেতা নাই, নেতৃত্ব নাই, তবুও

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৫ই আগস্টে নানা ষড়যন্ত্রে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতা দখল করেছেন নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূস। ইউনূস শান্তিতে নোবেল জিতেছিলেন, কিন্তু তার শাসনামল বাংলদেশে অশান্তি এনে দিয়েছে। দেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই, বাক স্বাধীনতা নাই, মতপ্রকাশের স্বাধীনতা নাই। নাই-নাই কিছুই নাই।

নাই-নাইর দেশে তবু মানুষ ফের জাগতে শুরু করেছে। এবারও ত্রাতার ভূমিকায় এসেছে আওয়ামী লীগ। অথচ বলপূর্বক ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা এটা নিয়ে খোদ দলটির নেতাকর্মিরাও সন্দেহের মধ্যে ছিলেন। ফেব্রুয়ারিতে কর্মসূচি ঘোষণার পর থেকে বদলে গেছে দৃশ্যপট। এখন সারাদেশে আওয়ামী লীগের পালে লেগেছে হাওয়া। সরকারি-বেসরকারি গুন্ডাবাহিনি, বিএনপি-জামায়াতসহ নানা নামের গুন্ডাবাহিনির হুমকি-ধমকি-হুলিয়া-নির্যাতন সত্ত্বেও এখন আওয়ামী লীগ রাজপথে দুর্বার। অথচ এই দলে এখন নেতা নাই, নেতৃত্ব নাই; কার্যালয় নাই, বৈঠক নাই, প্রকাশ্যে কথা বলার লোক নাই।

কেন আওয়ামী লীগে জোয়ার এসেছে--এই প্রশ্নের উত্তর কী? উত্তর হচ্ছে লিগ্যাসি। বাংলাদেশ আওয়ামী লীগ এমনই এক দল যেখানে উত্তরাধিকার সূত্রে বা বংশ পরম্পরায় মানুষ আওয়ামী লীগের সমর্থন করে থাকে। আওয়ামী-পরিবারগুলোর দিকে তাকালে দেখা যায়, অধিকাংশ তিন পুরুষ-চার পুরুষ থেকে আওয়ামী লীগ করছেন।

গত ১৫ বছরের এক টানা সরকারে থাকার কারণে মুক্তিযুদ্ধের নেতৃত্ববাহী এই দলটি অনেকটাই আদর্শ্চ্যুত হয়েছে। দলে অনেক সুবিধাবাদী শ্রেণির অনুপ্রবেশ ঘটেছিল। ক্ষমতাহারা হওয়ার পর তাদের অনেকেই নিজেদের রূপে ফিরেছে। জামায়াত-ছাত্রশিবির এতদিন আওয়ামী লীগ-ছাত্রলীগের নামে সকল অপকর্ম করে গিয়েছিল, এবং এর দায় চুকাতে হয়েছিল আওয়ামী লীগকে। ছাত্রলীগের নাম নিয়ে ছাত্রশিবির পুরোটা সময় হ্যালমেট বাহিনী রূপে নানা অন্যায় করে ছাত্রলীগকে দুর্নামে ভুগিয়েছে।

ক্ষমতা হারিয়ে এখন আওয়ামী লীগ বুঝতে পারছে কে ছিল বন্ধু আর কে বন্ধুর নামে ছিল শত্রু। ফলে নেতা ও নেতৃত্ব না থাকা সত্ত্বেও অস্তিত্বের প্রয়োজনে এখন সকল বাধা বিপত্তি এড়িয়ে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা মাঠে নেমেছে। এটা এখন তাদের অস্তিত্বের লড়াই।

সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×