somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনূস বিদেশে দেশকে করছেন অপমান-অপদস্থ

০৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুর্নীতির কারণে তার যাওয়ার কথা ছিল জেলে, গেছেন তিনি বঙ্গভবনে প্রধান উপদেষ্টার শপথ নিতে। এটা খোদ মুহাম্মদ ইউনূসের স্বীকারোক্তি ছিল। তার দেশশাসনের আট মাসে বিদেশে যখন গেছেন তিনি, তখন স্বীকার করতেই হবে ওখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, এবং এটা আমি বিশ্বাস করি।

গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অসততা নিয়ে আমরা দেশে প্রশ্ন করেই যাব, কিন্তু দেশের বাইরে যখন গেছেন/যাচ্ছেন তখন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সরকারপ্রধান তিনি। তার সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটা বৈঠকের জন্যে যেভাবে নাকের জল চোখের জল এক করছে, এটা দেখতে সত্যি লজ্জার।

বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আত্মসম্মানবোধ বিসর্জনের এই নগ্নরূপ দেখে হতাশ হচ্ছি।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে ভালো, না হলে এটা আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা নয়। এটাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরে নেওয়া যাবে। তবে যেভাবে উঠেপড়ে লেগেছেন তারা, ঠিক ওইভাবে চেষ্টা না করলেই বরং সম্মানজনক হতো।

সরকারপ্রধানদের বৈঠক মূলত কূটনৈতিক প্রচেষ্টা। কূটনৈতিক অঙ্গনে এখানে নতজানু হয়ে পড়ার সুযোগ নাই। পারস্পরিক সম্মানের জায়গাকে অক্ষুণ্ন রাখা উচিত। ইউনূস-প্রশাসন এটা করতে পারেনি। এতে জাতি হিসেবে ক্রমে আমরা ছোট হচ্ছি। ইউনূস সাহেব বাংলাদেশের জনগণকে ছোট করেই চলেছেন।

ইউনূস-সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে স্রেফ ফেসবুকে কয়েকটা ফটো আপলোডের জন্যে তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক কেবল এখানে ফটোসেশান, এরবাইরে কিছু নয়। কারণ অর্থবহ কিছু হতে যে কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতা দরকার, তার কিছু এখানে নেই।

ইতিহাসে এই প্রথম আমরা দেখছি, বাংলাদেশ বর্হির্বিশ্বে মর্যাদা হারানো এক দেশ। এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশের সঠিক অবস্থান হতে পারে না। বাংলাদেশের অবস্থান আরও অনেক উঁচুতে। এখানে সাক্ষাতের চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে যাওয়ার পরেও মানইজ্জতকে ধুলোয় মিশিয়ে দিয়ে চেষ্টাকে অব্যাহত রাখা আমাদের মোটেও ভালো লাগছে না।

মুহাম্মদ ইউনূসের এই সরকার অনির্বাচিত, এবং দেশে যেমন নেই এর সাংবিধানিক বৈধতা, তেমনি বহির্বিশ্বে নেই স্বীকৃতি। এখানে তার প্রতি যে আচরণ করছে অন্যরা, এটা আমাদের গায়ে লাগছে খুব। এটা ব্যক্তি ইউনূসের প্রতি অন্যদের অসম্মান নয়, এটা বাংলাদেশকেই অসম্মান।

মোদির সঙ্গে ইউনূসের সাক্ষাৎ না হলে এটা দেশের কারো জন্যে আনন্দের সংবাদ নয়। যারা আনন্দ পাচ্ছেন, তাদের অবস্থা থেকে লজ্জা পাচ্ছি খুব। এটা অনুচিত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করমর্দনের সময়ে ইউনূস কর্তৃক প্রায় মিনিটব্যাপী হাত ঝাঁকানোর দৃশ্য ছিল ভয়াবহ। ওখানে শি জিনপিংয়ের চোখমুখ দিয়ে যা বেরিয়ে এসেছিল, তার নাম তাচ্ছিল্য। নিন্দা জানাই চীনের প্রেসিডেন্টের এমন শারীরিক ভাষাভঙ্গিতে। এখন মোদির সঙ্গে সাক্ষাতে মুহাম্মদ ইউনূস এমন অথবা এরচেয়েও ভয়াল কিছু করে বসেন কিনা, এনিয়ে আছি ব্যাপক শঙ্কায়। প্রার্থনা করি, এটা যেন না হয়!

বাংলাদেশের ইজ্জত যেন রক্ষা পায়, এই প্রার্থনা করা ছাড়া আমাদের আর উপায় নাই!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৬
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×