somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মানুষ আওয়ামীলীগ হয়েই জন্মায়

০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আওয়ামী লীগ নিষিদ্ধের অন্যায় এক পাঁয়তারা করছে অবৈধ ইউনূস সরকার। এই লক্ষ্যে তারা মাঠে তাদের লাঠিয়াল বাহিনী নামিয়ে দিয়েছে। সরকারি লাঠিয়াল হিসেবে এরিমধ্যে হাসনাত আবদুল্লাহ- সারজিস আলমেরা নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবার এই লাঠিয়াল বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে গুপ্ত সংগঠন ইসলামি ছাত্রশিবির।

ছাত্রশিবিরের রাজনীতি মূলত দুইভাবে বিভক্ত। একদল প্রতারক। এই প্রতারক দলের কৌশল হচ্ছে নামাজ-রোজা-ইমান-আমলের নামে লোকদের আকৃষ্ট করা। অন্যদল হচ্ছে স্লিপার সেল, এবং এরা টার্গেট সহিংসতা করে থাকে। জুলাই-ষড়যন্ত্রে এরা মবের ধ্যে মিশে গিয়ে বেশ কিছু হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সাবেক সেনা কর্মকর্তা ও উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ৭.৬২ রাইফেলের যে গুলির কথা বলেছিলেন দায়িত্ব পাওয়ার পর পরই, সেটা এই জামায়াত-শিবিরের স্লিপার সেলের মাধ্যমেই হয়েছিল। সরকারের জন্যে বিব্রতকর এই সত্য প্রকাশের পর তিনি মন্ত্রণালয় হারিয়েছেন, গেছেন কম গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি বাংলাদেশ থেকে এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে? উত্তর সহজ--হবে না। যে দেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে এই দলটির রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া এত সহজ কিন্তু নয়।

ইয়াহিয়া খান, আইয়ুব খান, টিক্কা খান, নিয়াজিরা যা পারেনি, তাদের উত্তরসূরি মুহাম্মদ ইউনূস-জাহাঙ্গীর আলম-আসিফ নজরুল-হাসনাত-সারজিসেরা পারবে--এটা কীভাবে বিশ্বাস করা যায়?

খেয়াল করলে দেখবেন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি সব সময় এনসিপি বিশেষ করে হাসনাত-সারজিসদের মুখ থেকে বেশি শোনা যায়। কারণ কী জানেন, এরা ছাত্রলীগের ছায়াতলে এতদিন সুযোগসুবিধা নিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাস এদেরকে বেঈমান হিসেবে লিখে রাখবে। তারা ষড়যন্ত্র করে দেশের একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। বাংলাদেশে একদিন তাদের বিচার করবেই।

বাংলাদেশ বিশ্বাসঘাতকদের অভয়ারণ্য হয়ে যাওয়ার নয় মাস হয়ে গেছে। লিখে রাখুন, আর বছর খানেকের মধ্যে এই হাসনাত-সারজিসদের মানুষ রাস্তায় ধরে ধরে পেটাবে। এরিমধ্যে অনেক জায়গায় হাসনাত বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়েছে। এনসিপির নেতারা যেখানে যাচ্ছে সেখানেই ধাওয়া খাচ্ছে জনতার। এখন পর্যন্ত তারা টিকে আছে কেবল সরকারি সহায়তায়।

আওয়ামী লীগ নিষিদ্ধ করলে মূলত দলটির কিছুই হবে না। কারণ আওয়ামী লীগ একটি অনুভূতির নাম--এটা বলে গেছেন দলটির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। সত্যি কথা বলতে কী, বাংলাদেশ মানুষ নতুন করে আওয়ামী লীগ হয় না; আওয়ামী লীগ হয়েই জন্মায়। মানুষের জন্মের সঙ্গে যে দলের সম্পর্ক সেই দলকে কীভাবে নিশ্চিহ্ন করে ষড়যন্ত্রকারীরা?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×