somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউনূস কেন বারবার বাংলাদেশকে ছোট করে দেখান?

১৮ ই জুন, ২০২৫ ভোর ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


=
ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেলবিজয়ী বাংলাদেশি এক অধ্যাপক। ক্ষুদ্র ঋণের জন্যে তিনি নোবেল পেয়েছেন। ক্ষুদ্র ঋণ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন তিনি--এমনই ছিল তার প্রচারণা। এবং সে প্রচারণার পথ ধরে তিনি অরজন করেছেন ব্যক্তিগত অর্জন।

নোবেল বিজয় রাষ্ট্রীয় সম্মান হতে পারত, কিন্তু তার ক্ষেত্রে সেটা হয়নি। তিনি শুরু থেকেই বাংলাদেশবিরোধী অবস্থান নিয়ে বসেছেন। বাংলাদেশের গৌববের প্রতীক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতে সম্ভব সবকিছু করেছেন এবং সফল হয়েছিলেন। তিনি বিদেশে গিয়ে প্রচার করেন বাংলাদেশের সবাই দুর্নীতিবাজ। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠল এবং বিশ্বব্যাংক সেখানে অর্থায়ন বন্ধ করে দিল।

তবে জাতির জনকের কন্যা, বাংলাদেশের উন্নয়নের স্বপ্নসারথী জননেত্রী শেখ হাসিনা থেমে গেলেন না, তিনি সবার রক্তচক্ষু উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বসলেন। শেখ হাসিনার এই সাহস, সক্ষমতা ও অর্জনকে বিশ্ববাসী অবাক নেত্রে দেখেছিল।

ইউনুসের বাংলাদেশবিরোধী অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে কানাডার আদালতে। আদালত রায় দিয়েছে পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি।

এই ইউনূস ক্ষমতা দখল করেছেন গত বছরের আগস্ট মাসে। এরপর থেকে তিনি তার সেই চিরায়ত খাসলতে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই বলছেন, বাংলাদেশের সবাই দুর্নীতিবাজ।

সবশেষ তার লন্ডন সফরেও একই কথা বলেছেন। চ্যাথাম হাউসে সাক্ষাৎকারে বাংলাদেশের জনগণ টাকা খেয়ে ভোট দেয় বলে যে অপবাদ দিয়েছেন দেশবাসীকে, এটা কোন স্বাভাবিক কোন লোক করতে পারে না। তিনি পুরো বাংলাদেশের জনগণকে এর দ্বারা অপমান করেছেন।

আশ্চর্যের বিষয় হচ্ছে, তবু বাংলাদেশের কোন রাজনৈতিক দলই ইউনূসের এই ন্যক্কারজনক মন্তব্যের প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি কারণ এই মুহূর্তে বাংলাদেশের ক্রিয়াশীল কোন রাজনৈতিক দলই বাংলাদেশপন্থার রাজনীতি করে না। এরা করছে স্বার্থের রাজনীতি। নিজেদের আখের গোছানো আর ক্ষমতায় যাওয়ার রাজনিতিই করছে তারা।

এখন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। ইউনুস জানত তার দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ আওয়ামী লীগ করবেই; তাই তিনি আগেভাগে সেই পথ বন্ধ করে দিয়েছেন।

মুহাম্মদ ইউনূসের ক্ষমতা দখল বাংলাদেশবিরোধীদের চক্রান্তের বাস্তবায়ন। ক্ষমতা দখল করেই তারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চায়, রাখাইনের জন্যে করিডর দিতে চায়।

দশ মাসের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন মুহাম্মদ ইউনূসের অবৈধ সরকার। এই দশ মাসে একটাও কাজ নাই যা দেশের পক্ষে যায়।

বাংলাদেশ বাঁচাতে অবিলম্বে মুহাম্মদ ইউনূসের পতন জরুরি।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৫ ভোর ৬:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×