somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যানুভূতি (গল্প)

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্রই সংঘর্ষ হল, ট্রাক বনাম বাসের মুখোমুখি সংঘর্ষ বাসের প্রায় সবাই মারাত্নক ভাবে আঘাত পেয়েছে, অনেকে স্পটেই মারা গেছে আর যারা বেঁচে আছে তারা হাসপাতালে আথবা রাস্তায় মারা যাবে। মারা যাওয়া একজনে বিবরণ বলছি বাসের সামনের দিকে বসেছিলেন মধ্য বয়সি একটা মহিলা এক্সিডেন্টের পর ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, মাথা ছাড়া দেহটা এক দিকে হেলে পড়ে আছে, দেখে মনে হচ্ছে কোন বিরক্তিকর কারণে মাথাটা খুলে ব্যাগে ঢুকিয়ে রেখেছে আর বাস্তবিক দৃশ্যটা হলো তার মাথাটা ড্রাইবারের পায়ের ব্রেকের কাছে পরে আছে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে সামনে যাকে পাবে তাকেই খেয়ে ফেলবে।



অধিকাংশ সময় বাস টাস এক্সিডেন্ট হলে ড্রাইভার বেচে যায় তবে এই বাসের ক্ষেত্রে এমনটা হয়নি। ড্রাইভারের মৃত্যুটাই আমার কাছে সবচেয়ে উপভোগ্য মনে হলো। মাথার এক তৃতীয়াংশই নেই, ঘারের উপর শুধু একটু অংশ টাওয়ারের মতো দাড়িয়ে অাছে, তার সাথেই ঝুলছে সামান্য মগজাংশ। দেখে মনে হচ্ছে কেউ প্যারাসুট দিয়ে নামতে গিয়ে টাওয়ারের সাথে পেচিয়ে গেছে। দৃশ্যটা হাস্যকর তবে বেদনা দায়ক।
হুট করেই এপ্রোন পরা দুটা ছেলে এসে আমাকে স্ট্রেচারে তুলল। আমি কিছুই বললাম না। কিন্তু একটা জিনিস ভেবে খুব আবাক হচ্ছি, আমি এতক্ষন আমার সিটে বসেই বাসের সবার আবস্থা দেখছিলাম, আমার সিটটা ছিল মাঝখানে সামনে দেখা গেলেও মাথা না ঘুরিয়ে পেছনে দেখা সম্ভব না, তবে আমি স্থির থেকেই সব কিছু দেখছিলাম। এটা মনের ভুলও হতে পারে।
আমিই এই বাসের সবচেয়ে কম আঘাত প্রাপ্ত ব্যাক্তি, কাঁচের জানালার সাথে ধাক্কা লেগে কানের উপরের অংশটা একটু কেটে গিয়ে অনবরত বক্ত পড়ছে।
এতক্ষণ একটা ঘোরের মধ্য ছিলাম, তবে এখন ঠিকঠাক। এখন সম্ভবত মাঝরাত হবে, হাসপাতালের একটা ঘন রুমে আমি শুয়ে অাছি আশেপাশের সবগুলোই লাশ। রুমের সামনে খুব জটলা, প্রায় সবার হাতেই ক্যামেরা একটু পরপর একটা লাশ বেরুচ্ছে আর সবগুলো ক্যামেরার ফ্লাশে চারদিক আলোকিত হচ্ছে।
আমি শুধু দেখছি বিন্দু মাত্র কোন শব্দ শুনতে পারছি না, বোধহয় কানে আঘাত পাওয়ায় এমনটা হচ্ছে, জোরে জোরে কয়েকটা চিৎকার দিলাম কেউ শুনল না, এমটা হচ্ছে কেন কিছুই বুঝতে পারলাম না।
এবার আমাকে রুম থেকে বের করা হচ্ছে, কি আশ্চার্য রুম থেকে শুধু আমার দেহটা বের হচ্ছে আমি নড়তে পারছি না। তাহলে আমি কে?

এতক্ষনে ধ্রুব সত্যটা বুঝতে পারলাম, আমি আসলে আমার দেহের ভিতরে নেই, আমার দেহটা স্ট্রেচারে করে মর্গে নেওয়া হচ্ছে কিন্তু আমি যাচ্ছি না আসলে যেতে পারছিনা।
সব কিছু কেমন যেন ধোয়াটে লাগছে, আমি ধোয়ার সাথে মিশে আকাশে চলে যাচ্ছি আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু পারছি না........ ধোয়য় মিলিয়ে যাচ্ছি।
তবে কি এটাই মৃত্যু?.......

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×