somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোনেই গুগল রিমাইন্ডার

০৬ ই জুন, ২০১০ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনন্দিন জীবনের নোট রাখা ও অ্যাপয়েন্টমেন্টের তালিকা তৈরি করে তা অন্যের সঙ্গে শেয়ার করার জন্য একটি জনপ্রিয় সেবা হলো গুগল ক্যালেন্ডার। তবে অনেকেই হয়তো জানেন না, এই ক্যালেন্ডারে যুক্ত ইভেন্টগুলোর রিমাইন্ডার আপনি পেতে পারেন হাতের মোবাইল ফোনেই।

ব্যস্ত জীবনকে আরো সহজ করে আনতে গুগলের বিখ্যাত সেবা গুগল ক্যালেন্ডারের আওতায় রয়েছে এসএমএস রিমাইন্ডার সেবা। এই সেবার মাধ্যমে অনলাইনে গুগল ক্যালেন্ডার সাইটে গিয়ে আপনার দিন তারিখ ও সময়মতো ইভেন্ট যুক্ত করে রাখলে নির্দিষ্ট সময়ের আগেই বা সময়মতো গুগল একটি এসএমএস পাঠিয়ে মনে করিয়ে দেবে ইভেন্টটি সম্পর্কে।

আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার গুগল ক্যালেন্ডারে এসএমএস অপশন সেটআপ করবেন।

প্রথমে গুগল ক্যালেন্ডারে প্রবেশ করুন। এ জন্য আপনাকে যেতে হবে পধষবহফধৎ.মড়ড়মষব.পড়স ঠিকানায়। এখানে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন। তারপর ওপরের ডান দিক থেকে সেটিংস অপশনে ক্লিক করুন। সেখানে ক্যালেন্ডার সেটিংস অপশনটি সিলেক্ট করুন। এরপর মোবাইল সেটআপ ট্যাবে ক্লিক করুন। সেখানে কান্ট্রি ড্রপডাউন থেকে আপনার যে দেশে থাকেন সে দেশের নাম সিলেক্ট করুন। তারপরের বক্সে কান্ট্রি কোডসহ আপনার মোবাইল নাম্বারটি দিন। এরপর সেন্ড ভেরিফিকেশন কোড নামে একটি বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। গুগল ক্যালেন্ডার আপনার মোবাইলে কিছুক্ষণের মধ্যেই ভেরিফিকেশন কোড এসএমএস এর মাধ্যমে পাঠাবে। সেই কোডটি প্রদান করে ফিনিশ সেটআপ বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিকঠাক হলেই আপনার মোবাইল রিমাইন্ডার সেটআপ সম্পন্ন।

এরপর থেকে প্রতিবার যখনই গুগল ক্যালেন্ডারে নতুন কোনো ইভেন্ট যোগ করবেন, তখন ক্যালেন্ডারের মূল পাতা থেকে ক্রিয়েট ইভেন্টে ক্লিক করুন। এবার ইভেন্টের সময়, দিনক্ষণ সব তথ্য যোগ করুন। লক্ষ্য করুন, নিচের অংশে অপশনে রিমাইন্ডার নামে একটি ড্রপডাউন বক্স আছে। সেখান থেকে এসএমএস অপশনটি সিলেক্ট করুন। তারপর মূল ইভেন্টের কতোদিন, কতোক্ষণ বা কতো সপ্তাহ আগে আপনি এসএমএসটি পেতে চান, তা সিলেক্ট করুন করুন এবং সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। সাধারণত গুগল ক্যালেন্ডার ইভেন্টের দশ মিনিট আগে এসএমএস পাঠিয়ে থাকে। তবে আপনি চাইলে প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদাভাবে সময় নির্ধারণ করে দিতে পারবেন। এমনকি একটি ইভেন্টের জন্য একাধিক রিমাইন্ডারও যুক্ত করতে পারবেন আপনি।

গুগল ক্যালেন্ডার পৃথিবীর প্রায় সব দেশের সব মোবাইল ফোন অপারেটরকেই সাপোর্ট করে থাকে। তবে বাংলাদেশে কেবল গ্রামীণফোন, রবি ও ওয়ারিদ টেলিকমের গ্রাহকরা গুগল ক্যালেন্ডারের এসএমএস রিমাইন্ডার সেবা উপভোগ করতে পারবেন।

তথ্যসূত্র : বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×