somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যরচনা: একজন চাকুরীজীবির ডাইরি

০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মাসের ১২ তারিখ

আজকে অফিসে আগে আসতে চেয়েছিলাম, আর আজকেই দেরী হয়ে গেল। অফিসে এসেই কাজ শুরু, ফাইলগুলো রেডী করতে করতে দেখি বিকাল ৩:৩০, খুবই ক্ষুধা লাগছে। তখন মনে হল, আজকে সকালে তো খাইনি। মনে হয়না আজকের কাজ শেষ করে বাড়ী ফিরতে পারব। আজকে যে কখন বের হতে পারব কে জানে। বাস পাবতো? না পেলেও সমস্যা নাই। বাইক নিয়া চলে যাব।

১৭ তারিখ

গত কয়েকদিনের টানা কাজের পর আজকে একটু কাজের চাপ কম মনে হচ্ছে। দুপুরে খাবার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকালে অফিস আড্ডার বেশ মজা হয়েছে। কিন্তু এখনই মানিব্যাগ যেন হালকা মনে হয়। এই মাসটা তো চলবে তো, নাকি আবার ধার করতে হবে।

২২ তারিখ

যা ভেবেছিলাম, তাই এই মাসেও ধার করতে হবে। কখন যে সব শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এই ভাবে আর চলা যায় না। মাসের প্রথমেই কিছু টাকা জমা রাখতে হবে। প্রতি মাসে অল্প অল্প টাকা জমানোর অভ্যাস করতে হবে। সামনের মাসে ফিক্সড ডিপোজিট করবই। আর টাকা সাবধানে খরচ করতে হবে (আমারে দিয়া হইব না)। কিন্তু সমস্যা হচ্ছে, কার কাছে যে টাকা ধার চাই, সবাই কিছু না কিছু টাকা পায়। আরো কয়েকদিন চলতে পারব। সময় আসলে দেখা যাবে। অযথা চিন্তা করার দরকার নাই।

২৭ তারিখ

আজকে খুবই কাজের চাপ। আমার যে কোন কলিগের চাইতে অনেক বেশী কাজ আর ভাল লাগে না। হয় আর বাচব না। প্রেশারটা মনে হয় আজকে বাড়ছে। ক্যান্সার হইছে নাকি। নি:শ্বাস নিতে পারছি না। মনে হয় হার্ট ফেইল করব। আমি ইন্টারনেটে দেখেছি ৩০ বছরের কম বয়সী ৫০% আমেরিকান চাকুরীজীবির হার্টের সমস্যা আছে।

০২ তারিখ

কাজের চাপ কোন ভাবেই কমছে না। আর চাকরি করব না। চাকরি কি মানুষ করে। চাকরি মানে হচ্ছে অন্যের গােলামী করা। এর চাইতে গ্রামে গিয়ে চাষাবাদ করলেও অনেক ভালভাবে বাচা যায়। এই মাসের বেতনটা আগে পাই, তারপরই শেষ, আর না। কবে যে বেতন পাব। মাত্র আজ ০২ তারিখ। এদিকে টাকাও শেষ। আজ টাকা ধার না করলে ঝামেলা হয়ে যাবে। আজকে বাস পাবতো? না পেলে কপালে দু:খ আছে।

০৭ তারিখ

আজকেও বেতন পাইনি। কেন পাইনি জানি না। খুবই মন খারাপ। এখন বাসা ভাড়ার টাকাটা দেওয়া হইনি। অনেক টাকা ধার আছে। আজকের তারিখ দেব বলেছিলাম। এত পরিশ্রম করার পরও যদি মাসে ঠিক সময়ে বেতন না পাই, খুব্ই হতাশ লাগে। যে পরিশ্রম করি, ছাত্র জীবনে যদি এর অর্ধেকও পরিশ্রম করতাম, আজকে হয়ত বিসিএস ক্যাডার হতে পারতাম। আমার কপাল টাই খারাপ। চাকরি আর করবই না। খালি বেতন পাই। রিজাইন লেটারটা এইচ-আর এ মুখে ছুড়ে মারব।
আচ্ছা আমার জীবনট এই রকম হল কেন? জীবনে কি খুব বড় পাপ করেছি? আমি নিশ্চিত কোন মেয়ের অভিশ্বাপ লাগছে আমার জীবনে। কিন্তু আমি তো তাকে ধোকা দেইনি, সেই তো এখন ধনী লোকের ম্ত্রী।

১১ তারিখ

অবশেষে আজকে বেতন পেলাম। সামনের মাসে টাকা খুব হিসাব করে খরচ করতে হবে।

কি যে ভাল লাগছে। মনে হচ্ছে পিঠে পাখা গজিয়েছে। রাতে আজ প্রতি মাসের মত বন্ধুদের সাথে বাইরে খেয়েছি। যারা টাকা পায় তাদের সবাইকে কিছুনা কিছু টাকা দিয়েছি। বাড়িতে টাকাও পাঠালাম। বাসাভাড়া, দোকানের বাকী শোধ করেও মনে হয় সামনের মাস বেশ ভালভাবেই চলবে। তাই আজকে কিছু জামা কাপড় কিনলাম। জীবনটা খুব একটা খারাপ চলছে না। এরচাইতে কত মানুষ আরও খারাপ আছে।

এখন ঘুমাতে যেতে হবে। রাত অনেক হয়েছে। কালকে অফিসে একটু আগে যেতে হবে। কালকে অনেক কাজের চাপ।

আজ মাসের ১২ তারিখ

আজকে অফিসে আগে আসতে চেয়েছিলাম, আর আজকেই দেরী হয়ে গেল।........
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×