somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব দেখতে ইচ্ছে করে আগের মত করে....

১৩ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও আমায় এত কেন ভালবাসে...আমি যে তার ভালবাসা চাই না!!!

এই পোস্ট টার সঠিক উত্তর দিতে পেড়েছেন--
1.অনিক--প্রথম সুযোগে
2.কৌশিক ভাই--দ্্বিতীয় বার ট্রাই করে
3.জি্বনের বাদশা--লাস্ট মোমেন্ট এ

'অদেখা ভূবন' কে ও যোগ করে নেন।অনেক বার ট্রাই করেছেন।

তাদের জন্য দলছুটের 'গাড়ি চলে না' গান টা আপলোড করে দিলাম।আর যারা চেষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ।

গাড়ি চলে না, চলে না
-------------------
গাড়ি চলে না, চলে না
চলে না রে,গাড়ি চলে না
গাড়ি চলে না, চলে না
চলে নারে,গাড়ি চলেনা

চড়িয়া মানব গাড়ি
যাইতে ছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পেথে ঠেকল গাড়ি
উপায় বুদ্ধি মিলে না

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাঙ্কি ভরে
গাড়ি চালাই মন ড্রাইভারে
ভাল মন্দ বুঝে না

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টস গুলো খয় হয়েছে
ডায়নামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না

ইঞ্জিনে ব্যাতিক্রম করে
কন্ডিসন ভাল নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন দূঘর্ট না

আব্দুল করিম ভাবসে এবার
কনডেম গাড়ি কি করবে আর
সামনে ভিষণ অন্ধকার
করতেছি তাই ভাবনা

গাড়ি চলে না, চলে না
চলে নারে,গাড়ি চলে না
গাড়ি চলে না, চলে না
চলে নারে,গাড়ি চলে না



ক্লিক করুন


................................................
উত্তর--চশমা

আজ থেকে পাঁচ ,ছয় বছর আগে প্রথম চোখে সমস্যা ধরা পরে।প্রথমে পাত্তা দিলাম না।কিন্তু সমস্যা দিন দিন বেড়ে যেতে লাগল। বাধ্য হলাম চশমা ব্যাবহার করতে।আজ এমন অবস্থায় এসে পৌঁচেছি যে আমার চোখে যে চশমা আছে তা আমার মনেই থাকে না।

এই তো কয়দিন আগে বাসা থেকে বের হওয়ার সময় চশমা পড়তে ভুলে গেলাম।কোন মানুষ কে চিন্তেই পারছি না।পৃথিবীর এই সুন্দর রুপ আমার সামনে ঝাপসা হয়ে ধরা পড়ল।মনটা এত খারাপ হয়ে গেল.....

আমি তখন বুঝতে পাড়লাম আমি কি হারিয়ে ফেলেছি।একবার চশমা ভেঙ্গে গেল ......কষ্ট কষ্ট.....

আমি চিন্তা করি চশমার আয়না দিয়ে আমি যে পৃথিবী দেখি ,আপনারা যারা চশমা ব্যাবহার করেন না তারা ও কি সেই পৃথিবী কে দেখতে পান ।নাকি চশমা আমার সামনে নকল পৃথিবী কে তুলে ধরে।খুব দেখতে ইচ্ছা করে পৃথিবী কে আগে যে ভাবে দেখতাম।যতই দিন যাচ্ছে আমি ততই চশমার উপর নির্ভর হয়ে পড়ছি।
---------------------------
আমি যে পোস্ট টা দিয়েছিলাম.....তা তে আমি যে ভাবে অনুভব করেছি তাই তুলে ধরেছি।হয়ত আরেক জন তা অন্য ভাবে তুলে ধরত।তাই হয়ত সবাই বুঝতে পারেন নাই।সবাই কে ধন্যবাদ...
-----------------------------
আমি আগের পোস্ট টা দিয়েছিলাম মজা করার জন্য।এখন এই পোস্ট টা লিখতে গিয়ে দেখি মনটা খারাপ হয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৩
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

×