বিবিসি,সিএনএন দেখছি আর ভাবছি লোকটা কি নির্বোধ নাকি ক্ষমতার মোহ তাকে অন্ধ করে দিয়েছে ৷ ক্ষমতায়তো আর কম দিন হলে না তারপরও লোকটার খায়েশ মিটল না ? সে কি একবারও এই ভিডিওগুলো দেখে না বা কোনই খবর রাখে না যে বাইরে কি হচ্ছে ? এখনো পর্যন্ত প্রায় ৩০০ লোক মারা গেছে;লোকজন সব রাস্তায় নেমে এসেছে,চিৎকার করছে,স্লোগান দিচ্ছে, জিনিসপত্র লোটপাট করছে,আগুন জ্বালাচ্ছে আর এই লোকটা এখনো গো ধরে বসে আছে সে কিনা তার অফিসে বসে থাকবে সেপ্টেম্বরের ইলেকশন পর্যন্ত ! লোকটা কি জেগে জেগে ঘুমাচ্ছে আর তার সহকারীরা কি তাকে তার সেই সাইকোটিক ড্রিম থেকে জাগানোর প্রয়োজন বোধ করছে না ? যখন বেশিরভাগ লোকই নিজেদের অধিকার,দাবি সম্পর্কে এতটা অনড় তখন এই লোকটার এভাবে ক্ষমতা আকড়ে থাকার হেতুটা কি ? ক্ষমতা,পর্দমর্যাদার জন্য এতো লোকের জীবন এভাবে হুমকির মুখে ঠেলে দিতে হবে ? কেন ক্ষমতাবানরা সবসময় এমন করে তাদের এবং পরিপার্শ্বের সবার জীবন বিপন্নকরে দোজখের রূপ দিয়ে ছাড়ে ? মোবারক বাবা কমতো হলো না আর কতদিন ক্ষমতা চাই তোমার ,আর কত রক্ত ঝরলে,আর কতদিন দেশটা এমনভাবে দোজখ হয়ে থাকলে তোমার ক্ষমতার মোহটা কাটবে ?
গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন
আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো, জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে, হাত ধরলেই হৃদয় জেগে উঠত, বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।
করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন
আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন
সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ- ১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন