আমি যেন এক অজানা অচিনা পথ ধরে ছুটে চলছি ,
জানিনা আমার গন্তব্যের শেষ কোথায়। অসম্ভাব্য
কিছু পাওয়ার আশায় মরিচিকার পিছনে হন্নে হয়ে
দৌড়াচ্ছি।
চার দিক দিগান্ত আধারে আচ্ছন্ন, অন্ধকারে ছেয়ে
ঘিরে পেলেছে সব রাস্তা-ঘাট। জানিনা আমি সেই
আমার কাংখিত আশ্রয়াস্থলে পৌঁছতে পারব কি না?
তবুও ছুটে চলছি ; যদিও পথরোধ্য কাঁটায় ভরা,
পিচ্ছিলময় সংকীর্ণ রাস্তা ।
আমি জানি এই পথ চলা আমার জন্য শরীর হৃদ
উভয়টা ক্ষতাহত। আমার মাথার উপর এক বিশাল ছাদ
স্বরূপ আকাশ, তবুও যেন কোথাও একটু মাথা গুজার
ঠাই নেই। অসহমান মরুপথিকের ন্যায় দারে দারে
ঘুরে বেড়াচ্ছি। এই বুঝি শত হতাশার অবসান ঘটবে?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




