somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো পাতার ভাঁজে...

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় আট বছর আগের ছেঁড়া ডায়েরীখানি খুলে বসেছি। সবুজ মলাটের পেটমোটা ডায়েরীটায় পাঁচমিশালী ধরনের লেখা। অনেক বায়না করার পর ভাইয়া ডায়েরীটা দিয়েছিল। তখন আমি চতুর্থ শ্রেণীতে। দীর্ঘ পাঁচ বছর লিখেছি একই ডায়েরীতে। লেখাগুলো অত সুস্পষ্ট সাবলীল নয়। শৈশব, কৈশোরের বেশ কিছু অনুভূতি, মুহূর্ত, আত্মকথন, টুকরো কবিতা, বেশ কিছু ছড়া লেখা রয়েছে এতে।

পাতায় পাতায় পুরনো সময়ের গন্ধ। নানান কালিতে রকমারি কায়দায় লেখা; হাতের লেখা উন্নতির চেষ্টাও চোখে পড়ার মতন। ডায়েরীর শেষের দিকটায় পাতার ভাঁজে তিনটে শুকনো গোলাপও রয়েছে। কেউ দিয়ছিল নাকি আমিই রেখেছিলাম মনে পড়ছে না।
একদম প্রথম কবিতাটি দাদুকে নিয়ে লেখা। শৈশবটা দাদুর কাছে গ্রামে কেটেছে বলে দাদুর প্রতি টানটা একটু বেশিই ছিল হয়তো। গ্রাম ছেড়ে এসে শহুরে জীবনের সাথে অভ্যস্ত হওয়ার নিদারুন কষ্টের কথাও লেখা রয়েছে। প্রত্যেকটি পাতায়, প্রতিটি কথায় কতই না সারল্যমাখা আবেগ-আনন্দ, অভিমান ছিল।
কাঁচা হাতে একটা শিশু উপন্যাসের মত লেখারও চেষ্টা করেছি। নাম ‘নিতাই টোকাই’। সেটাও শেষ অবধি শেষ করা হয়নি। পুরো ডায়েরী জুড়েই আমার কৈশোরের স্বপ্নপুরুষ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে নানান কল্পনা জল্পনা।

কাউকে না বলা কিছু কথা, নাম উহ্য রেখে কারো প্রতি লুকিয়ে রাখা গোপন অনুভূতি, একটু একটু করে বেড়ে ওঠার আস্বাদ, ভালো লাগার কিছু মুহূর্ত, প্রথম চুলে বিনুনী করতে শেখার আনন্দ, বন্ধুদের সাথে ঝগড়া, ক’টা প্রিয় গান, কত সংকল্প, কত পণ, পরীক্ষাকে নির্বিচারে গালাগাল; কোনোটিই বাদ নেই।
তবে সবই টুকরো টুকরো, বিচ্ছিন্ন, অগোছালো, অস্পষ্ট আকারের লেখা যেন কোনো প্রসঙ্গ ছাড়াই হঠাৎ শুরু হল, আবার হুট করেই ইতি টেনে দিলাম; যা আমি ছাড়া অন্য যে কারোর পক্ষেই বোঝা অসম্ভব। শুধুমাত্র আমার কাছেই এর প্রতিটি অক্ষরই চেনা, অতি আপন। পড়ামাত্রই সেই একেকটি সময়ের স্পষ্ট সরল দৃশ্যপট চোখের সামনে ঝকঝক করে ভেসে ওঠে।

এখনকার ধ্যান-ধারনা, চিন্তা-ভাবনা, আবেগ-অনুভূতির সাথে তখন ছিল বিস্তর ফারাক। মাঝে মাঝে মিলিয়ে দেখি চারপাশের সংকীর্ণ পরিসর কিভাবে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, সরলতা জটিলতায় পরিণত হচ্ছে। এরই নাম হয়তো বড় হওয়া, ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসা।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×