somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষিতা আমি! দায়ী আপনারা!

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


'ধর্ষণ' শব্দটা ব্যবহার করার জন্য এই শব্দটাই যথেষ্ট। কোনো 'তনু নাম বা মুখচ্ছবি' বসানোটা অযৌক্তিক। একটা মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ তার বিভিন্ন সময়ের নানান অ্যাঙ্গেলের ছবি পোস্ট করে সবাই যেন বিচার চাওয়ার নামে বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু এই মুখটা তো কোনো অবয়ব তনুর নয়। মুখটা আমার, আপনার পরম আত্মীয়ার।
.
যদিও ধর্ষণের ফার্স্ট মোটিভ জোরপূর্বক সেক্সুয়াল পেনিট্রেশন, কিন্তু কোনো ধর্ষণই শুধুমাত্র সেক্স কেন্দ্রিক হয় না। সাধারণত রেইপ হিস্ট্রিগুলোর পেছনে থাকে মারাত্মক জিঘাংসা এবং বিকৃত মানসিকতা। নইলে শিশু থেকে বৃদ্ধারাও পর্যন্ত ধর্ষণের স্বীকার হবে কেন? জোর করে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করে কোনো ধর্ষককে চলে যেতে শুনি না, বরং বিকারগ্রস্তের মত নির্মম নির্যাতন চালায় তারা, ভয়ংকরভাবে হত্যা করে, এমনকি মৃত শরীরকেও পাশবিকভাবে ছিন্ন-বিচ্ছিন্ন করে। কারণ শুধুমাত্র দুর্বার শারীরিক আকর্ষণে ধর্ষক ধর্ষণে লিপ্ত হয় না, মূল হেতুই থাকে তার ঘৃণ্য মানসিকতা। আর তাই নারীর পোশাক, চালচলন, পরিস্থিতি কোনো কিছু ম্যাটার করে না। ধর্ষণের মানসিকতা থেকেই ধর্ষণ হয়। কেনো হল, কিভাবে হল সেটার বর্ণনার চেয়ে জরুরি হচ্ছে একটি আরও 'ধর্ষণ' হয়েছে। আমি যে কোনো ধর্ষণের বিবরণ শুনলেই আতকে উঠি, তাৎক্ষণিক ভাবে নিজেকে সেখানে চিন্তা করে ভীষণভাবে আহত হই এবং অসহায় বোধ করি। বিচার না পাওয়া অসহায় বাবা মার মুখে আমার বাবা-মার ছায়া দেখি। বিকৃত মস্তিষ্কের ধর্ষকটিকে নেকড়ের মত হিংস্রবেগে এগিয়ে আসতে দেখি। আর নিজেকে দেখি ক্ষত-বিক্ষতরূপে।
.
এখন মনে হয় ন্যায় প্রতিষ্ঠার জন্যে কখনো কখনো আইন নিজেদের হাতে তুলে নিতে হয়।
আগে বর্গী, চাখার বলে কিছু প্রভাবশালী গোষ্ঠী ছিল। এরা নির্বিচারে হত্যা, লুটপাট, ধর্ষণ চালিয়ে যেত। এদেরকে কোনো আইন দিয়ে নির্মুল করা যায় নি। সাধারণে মিলে একযোগে চোখ উপড়ে, পিটিয়ে, ঝেটিয়ে দেশছাড়া করেছিল। সেভাবেই ধর্ষক নিধন করতে হবে। আমাদের আশেপাশেই ঘাপটি মেরে রয়েছে এরা, আমাদের মধ্যে থেকেই কেউ জানি ওই নরকের কীটের খবর। তাই যা করার নিজেদেরই করতে হবে, রুখে দাড়াতে হবে সকলে মিলে। কেউ আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আসবে না। ক্যান্টনমেন্টের মত একটি রেস্ট্রিকটেড এরিয়ায় কি নির্বিঘ্নে রেইপ, অতঃপর খুন করে চলে গেল ভাবতেই অবাক লাগে। কোনো সেনাবাহিনী, পুলিশ বাহিনী এগিয়ে আসবে না এদের ধরিয়ে দিতে, শাস্তির ব্যবস্থা করতে, সে জানা কথা। উল্টো বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিবে অবলীলায়। এই যে বলছেন "উই ওয়ান্ট জাসটিস"! একবার বলুন তো বিচার কার কাছে চাচ্ছেন? যদি রাষ্ট্রের সেই বিচার ক্ষমতা থাকতোই তবে আরও একটি ধর্ষণ খবর শুনতে হত কি? ধর্ষকের ফাঁসি কিংবা জেল কোনো শাস্তি হতে পারে না। ধর্ষকের নির্মমতার শাস্তি সর্বোচ্চ নির্মম হওয়া চাই। যেই পুংলাঠির জোর দেখিয়ে নারী নির্যাতন করছে এরা, ধরে ধরে ওদের ওই লাঠিগুলো ভেঙে, চোখ দুটো খেজুর কাটা দিয়ে গেলে দিলে কিংবা খোজা বানিয়ে দিলে বোধ হয় ভিকটিম নারী সামান্য স্বস্তি পেত।
.
আমরা এখন সবজান্তা। সবাই ই কিন্তু জানছি ক্রাইমগুলো সম্পর্কে। শুধু লেখালেখি করে আর কত? ধর্ষকরা নিশ্চয়ই আপনার আমার লেখা পড়ে সচেতন হবার জন্য বসে নেই। এখন সময় এসেছে এক হয়ে ময়দানে দাড়াবার। যেই দেশে দুই কুড়ি বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, সেই স্বাধীন দেশে বেজন্মা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে না, তারা আইনের ফাক গলে বেরিয়ে যাবে - এ কথা মানতে কষ্ট হয়।

হয়তো আগামীকাল সেই মেয়েটির জায়গায় আমি পড়ে থাকবো। ধর্ষক পাশবিক আনন্দ নিয়ে সিগ্রেট টানবে এই আমার নধর দেহের পাশে। আমার লাশ গলে যাবে, ওদের শাস্তি হবে না। দায়ী থাকবেন আপনারা।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×