আমি নতুন লিখছি এখানে। আজকে রাস্তা দিয়ে চলতে গিয়ে মনে হোলো যে আমাদের দেশে রাস্তার কাজ একবার শুরু হলে তো শেষ হবার নাম নাই। যেমন ধরা যাক, এয়ারপোর্টের রাস্তাটা: রাস্তার দু'ই পাশে মনে হ্য় ২ মাস আগে কাজ শুরু করেছিলো রোড এন্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। বর্তমানে ঐ রাস্তার দু'পাশে কার্পেটিং করে উচু করা হয়েছে কিন্তু মাঝের অংশটায় কিছুই করা হয়নি - আগের মতোই পড়ে আছে। এর ফলে এয়ারপোর্ট রোডের এই রাস্তাটা এত চওড়া হওয়া স্বত্তেও বেশির ভাগ যানবাহন রাস্তার দু'পাশে কার্পেটিং করে উচু করা অংশ দিয়ে চলাচল করে, মাঝখানটা ফাকা থাকে, ফলে রাস্তায় যানজট বেশি লাগে। তো রাস্তার এই দুরাবস্তা কার দেখা উচিত? সরকারের (নির্দিষ্ট কোনো বিভাগের)?এইসব চিন্তা করতে করতে একটা ভাবনা আসলো মাথায়! আমরা, মানে সাধারন মানুষেরাই তো সরকারের চোখ হতে পারি তাইনা? আচ্ছা আর একটু খোলাশা করে বলি: আজকাল (ক্যামেরা সহ) মোবাইল ফোন তো অনেক সহজলভ্য হয়েছে। ইচ্ছা করলেই ছবি তুলতে পারি। তো আমরা যদি রাস্তা ঘাটে চলতে ফিরতে এই রকম কিছু দেখি, যা দেখে মনে হ্য় যে এইটা তো সরকারের দেখার বা করার কথা (কিন্তু আপাত: দৃষ্টিতে মনে হয় যে এইসব অসমাপ্ত কাজ বা অনৈতিক কাজ রোধ করার কেউ নাই, সোজা বাংলায় বলতে হ্য় যে, এইগুলা চলবে যেন অনন্তকাল...) - এই ধরনের ব্যাপারগুলি আমরা আমাদের মোবাইল ক্যামেরায় তুলতে পারি। আর তারপর, এই ওয়েবসাইটের মাধ্যমে তা প্রকাশ করতে পারি। কিন্তু এইখানেই শেষ না: এই ওয়েবসাইটের কর্ণধার যারা আছেন তারা তাদের নেটওয়ার্ক বা পরিচিত সাংবাদিক গোষ্ঠির মাধ্যমে, আমাদের চলার পথের এইসব কাহিনীগুলোকে আরো সম্প্রসারিত পরিসরে প্রাচারিত করতে পারে। হয়তো এইভাবেই একদিন আমাদের সরকারের আওতাধীন বিভাগগুলো ঘুম ভেন্গে চোখ খুলে তাকাবে...কাজ আগাবে, দেশ আগাবে, আমাদেরও ভালো লাগবে...।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।