somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে বাঘ বিদেশে বিলাই, আসেন সবাই শেওয়াগকে কিলাই !!!

২০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারতের ব্যাটসম্যানদের নিজেদের মাটিতে রানের ফুলঝুরি ছুটিয়ে, বিদেশের মাটিতে রানের জন্য খাবি খাওয়ার হাজার নিদর্শন আছে। আবার ভারতের বোলারদের অবস্থাও তাই। ভারতের স্পিনাররা দেশের মাটিতে পারলে প্রত্যেকেই দশ উইকেট নেয়। কিন্তু বিদেশের মাটিতে সেই উইকেট টেকার বোলাররাই যেন স্ট্যাম্প চোখে দেখেন না। বেধড়ক মার খেয়ে তক্তা হয়ে যায়। যা হোক ভারতের দেশে বাঘ, বিদেশে বিলাই স্বভাব নিয়ে অনেক মজার মজার কৌতুক আছে। তার একটা শেয়ার করি :

একবার এক ম্যাচে ভারত ক্রিকেট টিম চালকের আসনে। প্রতিপক্ষ দল কোন ভাবেই ভারতের রানের ফুলঝুরি আটকাতে পারছে না। প্রতিপক্ষ ক্যাপ্টেনের সব তুরুপের তাসও শেষ। কিন্তু ভারতের রানের বন্যা শেষ হয় না। উপায় না দেখে প্রতিপক্ষ ক্যাপ্টেন তার শেষ চালটা চাললো। ক্যাপ্টেন ক্রিজে কি যেন একটা দাগ টানল তারপর ব্যাটসম্যানের কানে কানে কি যেন বলল। তারপরেই ব্যাটসম্যানরা একের পর এক আনাড়ীভাবে আউট হতে লাগল। প্রতিপক্ষ ম্যাচ জিতে গেল । উপস্থিত দর্শক , ধারাভাষ্যকার, সাংবাদিক সবাই অবাক। কেউই রহস্যটা বুঝতে পারলনা । সবার মনেই জিজ্ঞাসা কি এমন ঘটল যে ভারত ক্রিকেট দলে এমন হুড়মুড় করে ভেঙ্গে পড়ল। তারপর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সবাই প্রতিপক্ষ ক্যাপ্টেনের কাছে রহস্য জানতে চাইল, যে কোন মন্ত্র বলে সে ভারত দলকে কুপোকাত করল। ক্যাপ্টেন ব্যাটসম্যানের কানে কানে কি বলেছিল, এবং ক্রিজে দাগ দিল কেন যে ভারতের চেহারা হঠাৎ করে পাল্টে গেল ?

প্রশ্ন শুনে প্রতিপক্ষ ক্যাপ্টেন মুচকি হাসল। সে কিছুতেই মুখ খুলতে চায় না। সবার পীড়াপীড়িতে শেষে বলল, " আমি প্রথমে ক্রিজে একটা দাগ দিলাম, তারপর ভারতীয় ব্যাটসম্যানকে কানে কানে গিয়ে বললাম এইযে দাগ দেখছো ক্রিজে, দাগের যে পাশে তুমি ব্যাট করছে সেই অংশ কিন্তু ভারতের বাইরে। ক্রিজের এই অংশ ভারতের বাইরে শুনেই ভারত হেরে গেল, কারন ভারত তো দেশের বাইরে ম্যাচ জেতে না ";););)

আজ সাকিব ভারত বধের এই থিওরী ব্যবহার করে দেখতে পারে ;););)
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×