উটপাল শুভড়ো সিনড্রোম !
১৬ ই মার্চ, ২০১১ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ক্রীড়া সাংবাদিকতা পেশা হিসাবে বেশ পরিচিতি পেয়েছে। বলা বাহুল্য এদের মধ্যে চেলিব্রেটি উটপাল শুভড়োর ধারে কাছে কেউ নেই। হালে এসব সাংবাদিকরা ক্রিকেট তারকাদের নাড়ির খবর, নারীর খবর, হাঁড়ির খবর আমাদের কাছে গরম গরম পরিবেশন করছেন। কোন খেলোয়াড় কখন কি খেয়ে কতটি ঢেঁকুর তুলেছেন, সেই টেঁকুরের সাথে কতখালি তৃপ্তি, কতখালি প্রতিশোধ মেশানো সেই খবরও আমরা তাদের ঢেঁকুর মিলিয়ে যাওয়ার আগেই পেয়ে যাচ্ছি। উনারা খেলার ভবিষ্যতবানীতেও পিছিয়ে নেই। হোটেলে খেলোয়াড়ের থমথমে মুখ, অগ্নিলাল চোখ, অথবা হাই তোলা দেখেই উনারা বুঝতে পারেন আজ মাঠে কি কি হবে। ভালো এতে আমার কোন আপত্তি নেই। কিন্তু প্রতিপক্ষের রক্তচক্ষু, দৃঢ় চোয়াল বা অলস হাই তোলার দিকে কঠিন নজর দিতে গিয়ে উনারা প্রতিপক্ষ দেশের পরিচয়টাই ভুলে গিয়েছেন। এটাই আমাকে বেশি পীড়া দিচ্ছে।
গতকয়েক দিন পত্রিকা জুড়েই হল্যান্ড এই , হল্যান্ড সেই তথ্যে ভরপুর। কিন্তু সাংবাদিকদের হল্যান্ড ও নেদারল্যান্ডস এর মাঝে পার্থক্য জানা উচিত। হল্যান্ড কোন দেশ নয় , নর্থ ও সাউথ হল্যান্ড বরং দেশ নেদারল্যান্ডসের এর বারোটা প্রভিন্সের দুইটা মাত্র ( উইকিপিডিয়া অবশ্য জানাচ্ছে হল্যান্ড শব্দটার ব্যবহার মাঝে মাঝে হয় তবে আনঅফিসিয়ালি এবং এটা একটা সাধারন ভুল)। কিন্তু বাংলাদেশর ক্রীড়া সাংবাদিকদের কাছে এইটুকু তথ্যের চেয়ে খেলোয়াড়দের হাই গোনা অনেক বেশি গুরুত্বপূর্ন । কারন ওতেই যে ম্যাচের গুরুত্বপূর্ন ক্লু লুকানো !
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১১ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন