somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্র্যাকটিক্যাল জোক: ভাষা বিভ্রাট ( কিন্ঞ্চিত ১৮+ সতর্কতা) : একটা ছবি ফাও

১৫ ই জুন, ২০১১ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্যারিসে আসার পর কিছুদিন ফ্রেন্ঞ্চ ভাষা কোর্স করতাম। প্রথম ক্লাসে টিচার ( টিচার আবার সেই রকম ফ্রেন্ঞ্চ সুন্দরী ছিল !) সবার নাম ,দেশ ইত্যাদি জিজ্ঞাসা করছিল। সবাই এক এক করে পরিচয় দিচ্ছিল। আমার দেশ জিজ্ঞাসা করতে আমি বললাম বাংলাদেশ। উনি বললেন ‘দাকো’ ( ওকে)। তার মুখে ডাকো শুনতে কিছুটা ‘ঢাকা’ র মত মনে হলো। আমি ভাবলাম বুঝি উনি জানতে চাইছেন আমি ঢাকা থেকে কিনা। আমি তো ভাবলাম যাক টিচার বাংলাদেশ এবং ঢাকা দুটোই চিনে ফেলেছে একবারেই এবং আমাকে জিজ্ঞাসা করছে আমি ঢাকা থেকে কিনা। আমি উত্তর দিলাম “ইয়েস” । টিচার আবার বলে ‘দাকো’ । আমি আবার বলি ইয়েস, ঢাকা। টিচার আবার বলে ‘দাকো’ । আমি আবার বলি ইয়েস ,ঢাকা। এবার ক্লাসে হাসাহাসি শুরু হলো। ডাকো- ঢাকা নিয়ে। পরে জানলাম french ” d’accord” মানে হলো ওকে।




মাস কয়েক হলো ফ্রেন্ঞ্চ একটা কোম্পানীর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এ কাজ করছি। একটা প্রজেক্ট মিটিং এ দক্ষিন ফ্রান্সের মোঁপলিয়ে শহরে যেতে হলো। আমরা কয়েক কলিগ একসাথে যাচ্ছি। ইউরোপের দ্রুততম ট্রেন ৩০০ কিলোমিটার বেগে ছুটে চলেছে চমৎকার পর্বত দুপাশে ফেলে।৩ ঘন্টার জার্নি। আমার কলিগরা হঠাৎ তাস খেলতে চাইল সময় কাটানোর জন্য। আমি খুব একটা উৎসাহী ছিলাম না তাস খেলায়। কারন প্রথমত সাউথ ফ্রান্সের দম বন্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য, দ্বিতীয়ত তাস খেলায় আমি খুব একটা পারদর্শীও নই। তবু জনবল সংকটের কারনে না করার কোন উপায় নেই। কলিগরা আমাকে ‘পোকার’ খেলার নিয়মকানুন শিখিয়ে দিচ্ছিল।

এক পর্যায়ে একজন বলল: “ডু ইউ হ্যাভ অ্যাস ? ”

আমি তো ভাবি অ্যাস ছাড়া আবার মানুষ হয় নাকি ? আমি স্বীকার করলাম যে ” আ্ই হ্যাভ এ্যান অ্যাস”

সে আবার বলে ” শো মি ইউর আ্যস”

আমার তো আক্কেল গুড়ুম অবস্থা। আমি বললাম ” হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি মাই অ্যাস?”

সে বলে ” আই ওয়ান্ট টু সি ইফ ইউ হ্যাভ রাইট অ্যাস অর নট ”

আমি বললাম ” আই কান্ট শো মাই অ্যাস টু এনিওয়ান”

সে আবার বলে ” পুট ইওর অ্যাস অন দা টেবিল অ্যান্ড শো এভরিওয়ান”

আমি তো ভাবি শালা দেখি ভালৈ মাল টেনেছে। এখন উল্টাপাল্টা বকছে।

সে বলে ” দিস ইজ দা রুল , ইফ ইউ হ্যাভ অ্যাস, ইউ হ্যাভ টু শো টু অল”

আমি একটু চড়া গলায় বললাম ” বুলশিট ইউর রুলস”

এবার সে আমার হাত থেকে তাস গুলো টেনে নিয়ে টিক্কা বের করে বললো ” দিস ইজ দা অ্যাস (ACE)” ।





ছবি পরিচিতি: ছবিটা আমার অফিসের আইল্যান্ডের। আইল্যান্ডটার নাম “ile de impressionist”। প্যারিসের সিন নদীর এই আইল্যান্ডটা ইম্প্রেশনিষ্ট শিল্পীদের আনাগোনায় মুখর থাকত। এখনও এটা অন্যতম টুরিষ্ট স্পট। আইল্যান্ডটা ছবির মত সুন্দর। প্যারিস ঘুরতে এলে দেখে যেতে পারেন জায়গাটা।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ সকাল ১০:৩৯
২৮টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×