somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাকে বোঝানো গেলো না আর...

০৭ ই জুন, ২০০৯ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কে তাতো বোঝানো গেলো না আর...
আমি অনন্ত! অন্তবিহীন এক শল্যশাবক
জন্মের অনেক আগেই আমার জন্ম! মায়ের জঠর ছেড়ে
সন্ধ্যারাগে। আমার অপুষ্টি চেহারায় ছিল না কোনও টান
তাই বাবাকে দেখেছি ভীষণ পেরেশান! বারবার ডাকেন এক ওকে...
আশঙ্কায় মুখগোমরা করে বসে থাকেন মাথার পাশে...
মা যতোটা পারেন সান্ত্বনা দিতে চান, চান বোঝাতে এসব কিছু নয়...
ডাক্তারি রেফারেন্সও দেন...
কিন্ত আবার ডাক্তার বাবা, সে হয়ত জানেন সব.....

সবাইকে হতবাক করে আমি বেঁচে রইলুম আজ অবধি
মিথ্যে কেন পেরেশান করলাম! অনুযোগ অনেকের।
আজ...
আজ আমার সেই বাবা বেঁচে নেই, আমি পথচলি একা
মাও ক্লান্ত ভীষণ একাকী তদারকীতে
আমি বেড়াতে ভীষণ পছন্দ করি বলে, মা আমাকে নিয়ে যান
এখানে সেখানে, আত্মীয় বাড়ি।
প্রবল কোনও সুখের মাঝে হঠাৎ অনুভব করি মায়ের অশ্রু...
বাবার জন্য। মা কেন কাঁদেন? তার বোন-ভগ্নিপতির আহ্লাদ দেখে?
নাকি বাবাকে আমি ভুলে গেছি ভেবে?
সবটুকু আনন্দ বেদনায় ভরে যায়, সবটুকু উচ্ছাস হয় ম্রিয়মাণ।
অবাধ্য অনুশোচনায় ধিকৃত হতে হতে মনে পড়ে
বাবার এইসব ভালোবাসা............................

আমার বিল্লু কি ঘুমায়? অরে উঠাওতো...একটা পাপা দেই?
না জ্বালাইওনাতো! সারাদিন জাগনা থেকে আমার হাড় পানি করে,
তখন খবর থাকে না? ঘুমালেই যতো দরদ! মায়ের তীব্র কপট ধিক্কারে
বাবা পরাস্ত হন ইচ্ছার কাছে, বলি দেন পথের অনাবিল কল্পনাগুলো.....গিয়েই ওকে এত্তোগুলো চুমু খাবো!

বাবার কোনও স্মৃতি আমি আর চাই না মনে করতে, আমার বুক ভারি হয়ে যায়,
কান্নার গমকে বন্ধ হয়ে নি:শ্বাস! কষ্ট আর কষ্ট নি:সীম কষ্ট!
শেষ নেই অনন্ত......অন্তবিহীন!
পরিত্রাণ নেই, ভুলে যাবার উপায় নেই, স্মৃতিভ্রষ্টতা ঘটেনা আজকাল!
বাবা, তুমিওকি এভাবেই কষ্ট পেতে আমার জন্য?
বাবা তুমিও কাঁদতে আমার বেডে বসে আমার সামান্য অসুখে?
কাঁদতে...সেই কান্না হাসিতে নিত রূপ আমার সুস্থতায়
কিন্তু আমি? আর কি কখনও ভাবতে পারি তুমি ফিরে আসবে?
কার বেশি হয় কষ্ট বলো!
কেন পৃথিবীতে বাবারাই শুধু মারা যায়? বাবা হারাণোর কষ্টকি ভোলা যায়?
মা এখনও কাঁদে, সেও পায়নি তার খুনসুটি আর অন্যায় আব্দারের সাথীটিকে!
দুজনমিলে পাল্লাদিয়ে আমায় ভালোবাসার যে পাঠ্যবই তারা রচেছিল
আমি তার বড় অপাঙক্তেয় পাঠক!
বাবার কবিতায় যতো শব্দ! আমার ডিকশনারী তাকে বোঝে না।
এ যে আমারই মতো বরং আমার চেও ছোট!
বাক্যের বেড়াজালে হারিয়ে যাই, উদ্ধার করতে পারি না সব, তবু এটুকুতো বুঝি
বাবার আদর, আবেগ,ভালোবাসার অফুরন্ত ছোঁয়া....
আমি তাই খুঁজি...কথা বলি রোজ সেই গ্রন্থরাজির সাথে
আমিতো বুঝি তাকে আজ....তবু
তাকেতো বোঝানো গেলো না, তাকেতো বোঝানো যায় না কখনও...............
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×