somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন মিথ্যাচার আশা করিনি

২৯ শে জুন, ২০১১ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‌কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে খলনায়কের আদলে সত্যিকারের নায়ক হয়ে উঠেছিলেন আসাদুজ্জামান নূর। কিন্তু আজ বাস্তবতার ময়দানে নায়কের মুখোশে (সংসদ সদস্য) খলনায়কের ভূমিকায় দেখছি তাকে। জাতীয় সংসদের বাজেটের ওপর আলোচনা-বক্তব্যে তিনি যে মিথ্যাচার করলেন তা একজন রাজনীতিবিদের জন্য শোভা পায় কিন্তু একজন শক্তিমান অভিনেতা, একজন সংস্কৃতিমান ব্যক্তির পক্ষে তা সুশোভন নয়। তিনি কোনও এক কমলাকান্ত না হরিপদের উদাহরণ টেনে জানালেন অতীতের মংগা পিরস্থিতি এখন আর নেই। তার সরকারের আমলে আর কোনও হরিপদকে না-খেয়ে আত্মহত্যা করতে হয়নি। মংগা শব্দটি মুছে ফেলতে পেরেছেন তার সরকার। একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধির উচিৎ তার এলাকার প্রকৃত চিত্রটি তুলে ধরা। কিন্তু তা না করে কেন তিনি মা হাসিনাকে তৈলমর্দন করার চেষ্টা করলেন তা হয়ত এলাকাবাসী জানতে চাইবেন। যে লোকটির আত্মহত্যার গল্পটি তিনি বললেন সেটি গল্পের মতোই শুনলাম আমরা...কিন্তু তার এলাকার, তার আশপাশের এলাকার এমন শত শত গল্প এখন জীবন্ত সংবাদ যার এতটুকু অতিরঞ্জন বা রং-ছিটানো নয়; সেসব তিনি কী করে অস্বীকার করলেন? এখনও মংগাপ্রবণ এলাকার মানুষ চরম মানবেতর জীবন যাপন করছে এই সত্য গোপন করে তিনি কি তার ভোটারদের সাথে বেঈমানী করলেন না? তিনি যে লোডশেডিং এর সাফাই গাইলেন তার একটি জ্বলন্ত উদাহরণ দেই এই লেখাটি লিখতে গিয়ে তিনবার লোডশেডিংএর কবলে পড়েছি আমি, হতভাগা। মংগা নেই এমন দাবি জোট সরকারও করেছিলেন, তারা বলতেন—এই সংসদে; মংগা নাকি শুধু পত্রিকার পাতায়, নেই বাস্তবতায় । আল্লাহর দোহাই আর মিথ্যা বলবেন না। আমরা আপনাকে ভালোবাসি একজন অভিনেতা হিসেবে, তাতে আপনি যতোটা ভালো তার এতটুকু অন্তত বাস্তবে দেখান। সংস্কৃতিমান লোকদের কাছে আমরা সত্য আশা করি, ভন্ডামি নয়। যখন লালমনিরহাটে খেতে না পেয়ে একযোগে আত্মহত্যা করে স্বামী ও স্ত্রী, কুড়িগ্রামে বিক্রি হয় কোলের সন্তান, বিদ্যুতের কারণে পঁচে যায় কোটি কোটি টাকার আলু, শ্রমবিক্রির যায়গা(কর্ম) না পেয়ে মনের দু:খে আত্মহত্যা করে ষাট বছরের বৃদ্ধ, তেমনই এক জনপদের জনপ্রতিনিধি হিসেবে আপনি যদি বলেন ওসব ইতহাস হয়ে গেছে...এর চেয়ে বড় মিথ্যা আর কী হতে পারে? আজ জাতীয় সংসদের মহান স্টেজে আপনি যে মিথ্যাচার করলেন, সত্যগোপন করলেন তার হিসেব কি জনগণ চাইবে না? আপনিতো মিডিয়া-মালিক, খোঁজ নিতে বলেন আপনার টেলিভিশনের সাংবাদিকদের; আমি যা বলেছি তার এক বর্ণও মিথ্যা কি না!
বৃদ্ধভাতা চালুর সুনাম গাইছে আপনারই মতো সংসদ সদস্যরা। কিন্তু একজন অশীতিপর বৃদ্ধা দ্বারে দ্বারে ঘুরেও যখন তিনহাজার টাকা ঘুষ দিতে না পারায় একখানা কার্ড পায় না সে কথাতো আপনারা বলেন না। এরকম একজনের খবর টেলিভিশনের পর্দায় আমি তুলে ধরেছিলাম, প্রতিবেশী-এলাকাবাসী সাক্ষ্য দেয় কে টাকা চেয়েছে কত চেয়েছে।...নিয়েছিল কোনও ব্যবস্থা আপনার সরকার? বরং বুড়ির দায়িত্ব নেয় একজন নিউইয়র্ক প্রবাসী। লজ্জায় মাথা নিচু করে আপনাদের ঢোকা উচিৎ মহান সংসদে। যখন ইভটিজিং শব্দটা জন্মলাভ করে আপনাদের সরকারের আমলে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন প্রতিদিনই একাধিক ব্যক্তি খুন হয় সহিংসতায়, ডাকাতি হয় আপনারই মতো এক সংসদ সদস্যের বাসায়, খুন হয় আপনার দলের নেতারাও তখন কী করে বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে? নাকি উন্নতির সংজ্ঞা ভুলে গেছেন আপনারা? টকশোতে প্রতিপক্ষ হিসেবে পান আরেক রাজনীতিবিদকে। তাকে ঠকান তার আমলের উদাহরণ টেনে যদিও আপনারা বলেছেন সেসব দিন বদল করবেন...কিন্তু জনগণ? যারা বিগত এবং বর্তমান উভয় আমলে শুধুই জনগণ? তাদেরকে কী উদাহরণ দেবেন? নিষ্পেষণের যতো উদাহরণ তার ভুক্তভোগী এই জনগণ। যখন কথা বলেন তখন বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন কেন? জাতিকে উদ্দেশ্য করে বলতে পারেন না? আপনার আরেক সংসদ সদস্য বিএনপির মিছিলে লোকসংখ্যা গুণতে যান, তার কথা সত্য। ২৫ হাজার মানুষ হয় না মিছিলে তার মানে ২৫ হাজার মানুষও নেই বিএনপির পক্ষে...কিন্তু আপনাদের মিছিলে কতজন আসে? ধরে নিলাম আরও ২৫ হাজার। মোট ৫০ হাজার মানুষ বাদ দিলে বাকি সব জনগণ। এদের কথা ভাবতে হবে। প্রতিপক্ষকে ঘায়েল করার রাজনীতিতে আপনারা একধাপ এগিয়ে এ কথা আপনারা শতকণ্ঠে দাবি না করলেও জাতি জানে। কিন্তু জনগণকে কেন কষ্ট দেবেন? তারাতো আপনার এবং প্রতিপক্ষ কারও মিছিলেই যায় না। কেন তারা মাসে ১৫ কেজি চালের পরিবর্তে ১০ কেজি চাল কিনবে? কেন ৫ কেজি তেলের পরিবর্তে ২ কেজি তেল কিনবে? কেন মেহমান এলে মুখ শুকনো করে ফেলবে? কেন শিশু বাচ্চাকে দুধের পরিবর্তে ভাতের মাড় খাওয়াবে? কেন ৩২ টাকার চিনি হবে ৬৬ টাকা? কেন দেড়শ টাকার গরুর গোশত ২৬০টাকায় কিনবে? কেন ৫হাজার টাকার ঘরভাড়া গেল আড়াই বছরে ১০হাজারে উন্নীত হলো? বলতে পারেন? এর একটিরও জবাব আপনারা দিতে পারবেন না। চ্যালেঞ্জ ছুঁড়ে দিবেন বিএনপি’র দিকে...এই কাদাছোড়াছুড়িতেই দেশের বারোটা বেজে শেষ। একদিন রাস্তায় নেমে ছদ্মবেশে সাধারণ মানুষের কথা শুনুন, পারলে জবাব দিন। তখন বুঝবো আপনারা সফল, সত্য ধরে নেব আপনার গল্প ‌‍‌মংগা অতীত হয়ে গেছে...’ আল্লাহর দোহাই সত্যগোপন করবেন না। এলাকার সত্যিকারের পরিস্থিতি তুলে ধরে ন্যাগিং করে আরেকটু ভালো রাখবার ব্যবস্থা করবেন বলেই জনগণ ভোট দেয় আপনাদের। সত্যকে লুকিয়ে প্রধানমন্ত্রীর- অর্থমন্ত্রীর বাহবা নেয়ার চেষ্টা করবেন না, প্লিজ!

*** বাজেটের ওপর বক্তব্যদানকালে আসাদুজ্জামান নূর যা বলেছেন তারই প্রেক্ষিতে এ লেখা....
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×