somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদা মনের মানুষ
ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

অভিমানী বাবা আমার

২২ শে জুন, ২০০৯ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ভোরে ব্যবসা প্রতিষ্ঠানে আসাটা আমার প্রতিদিনের অভ্যাস ।আজ ও তার ব্যতিক্রম হয়নি । অফিসে বসে সবে মাত্র পত্রিকাটায় আয়েশ করে চোখ বুলাচ্ছিলাম । এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠে, চেয়ে দেখি গিন্নীর ফোন । বাড়ি থেকে সবে মাত্র এলাম এখনি আবার ফোন কেন ? নিশ্চয়ই বাজারের ফর্দি ! চোখে বিরক্তি নিয়ে হাসি মুখে বললাম হ্যালো ...

ওপাশের কন্ঠ শুনে বিস্ময়ের ধাক্কায় আমি বিমুঢ় হয়ে গেলাম । গিন্নী বলল তোমার বাবা একসিডেন্ট করেছে, তাড়াতাড়ি বাড়ি আসো । রওয়ানা হওয়ার আগেই আবারো ফোনটা বেজে উঠে, এবার বলল তোমার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ।

দ্রুত হাসপাতালে গেলাম, কিন্তু তখনো বাবাকে নিয়ে ওরা হাসপাতালে পৌছেনি, একটু অপেক্ষার পরই দুজন লোক একটা রিক্সায় করে বাবাকে নিয়ে এলো । কিন্তু একি হাল বাবার ! তার কান থেকে রক্ত ঝড়ছিল, আর চোখ দুটি ছিল খোলা । সেই খোলা চোখে আবার কিছুটা ধুলির আস্তর । বাবা যেন আমাকে বলছে " আমাকে বাঁচাও বাবা" ।

তাড়াতাড়ি বাবাকে কোলে করে হাসপাতালের বিছানায় শুইয়ে দিলাম, বুকে আলতো চাপ দিলাম, এবার বাবা বড় করে হা একটা শ্বাস নিলেন, সেই সাথে কি আমাকে আরো কিছু বলতে চেয়েছিলেন বা বলেছিলেন যা আমি শুনতে পাইনি !

ডাক্তার এলো পরিক্ষা-নিরিক্ষার পর ঘোষণা করল বাবা আর বেঁচে নেই, বাবার বুকে ঝাপিয়ে পড়লাম, অনেক আকুতি করলাম বাবা একটি বার চোখ খোল । তুমি কি বলতে চেয়েছিলে বুঝতে পারোনি বলে অভিমান করেছ বাবা ? তোমার শেষ আকুতি আমি রক্ষা করতে পারিনি বাবা, ক্ষমা করো তোমার এই অধম সন্তানকে ।

----------------------------------------------------------------------------------

বাবার কবরের পাশে লাগানো পাতা বাহারের গাছগুলো এক বছর বয়সী হয়ে ডাল পালা ছড়িয়ে সুন্দর হয়ে উঠেছে, করবের উপরের ঘাস গুলোতে গোলাপী রঙের ফুল ফুটেছে........আর এসব দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ শুধুই বেড়ে চলছে, জানিনা কবে এর শেষ হবে............
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×