somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যাডভেঞ্চার অব সিপ্পি (ফটোব্লগ) -১

১৮ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভ্রমণ বাংলাদেশ প্রতি বৎসর বাংলাদেশের বিভিন্ন যায়গায় প্রচুর ট্যুর করে থাকে । গত বছর ডিসেম্বরে এমনি একটা ট্যুর ছিল সিপ্পি পাহাড় ট্রাকিং । উচ্চতায় ইহা বাংলাদেশের ৪র্থ কিন্তু দূর্গমতায় প্রথম । সদস্য ছিলাম আমরা ২৩ জন । অবশ্য আমরা কয়েকজন বাদে আমরা বাকীরা দূর্গম সিপ্পির চুড়ায় পা রাখতে পারিনি । বেশী দূর্গম স্থানগুলোতে ছবিও উঠাতে পারিনি । তবু যেটুকু উঠাতে পেরেছিলাম তাই দেখুন আমার ক্যামেরায়..............


ঢাকা থেকে বান্দরবান পৌছতেই আমাদের সকাল ৯টা বেজে গেল, ওখানে নাস্তা সেরে চান্দের গাড়িতে এমনিভাবে গাদাগাদি বসে শুরু হলো আমাদের যাত্রা.........


পথিমধ্যে পুলিশ আমাদের গাড়ি বেশ কিছুক্ষণ আটকে রাখে, সম্ভবত গাড়ির কাগজে সমস্যা, এই সময়টা আমি বেশ কিছু ছবি তুলি, তারই একটা পাহাড়ের মধ্যিখানে চকচকে সাঙ্গু নদী ।


কইক্ষং ঝিরি এসে ট্রলারের জন্য অপেক্ষা,,,,,,,,,,,,,,,,


অবশেষে অপেক্ষার পালা শেষ হলো, ট্রলার চলে এলো । কিন্তু খরস্রোতা সাঙ্গু নদীতে ট্রলারের অবস্থা দেখে আমি কিছুটা সংকিত, খুবই গাদাগাদি করে উপর-নীচে যাত্রীতে বোঝাই ।


ট্রলারের ছাদ এতো নিচু যে, প্রায় মাথা ঠেকে থাকে । এখানেও আবার লেট, যাত্রী কম বলে ছাড়ল বেশ দেরী করে । ট্রলার ছাড়লে আমি ক্যামেরা নিয়ে ব্যাস্ত হয়ে পড়লাম,


সাঙ্গু নদীর শিশু মাঝি


এমন দৃশ্য দেখে মনের অজান্তেই আমি বলে ফেলি "এমন দেশটি কোথাও খুজে.........."


বয়ে চলা সাঙ্গু নদী, সামনে রহস্য ঘেরা পাহাড় ।


কথায় আছেনা, ঢাকা শহরে একবার লাল বাতির সিগনালে পড়লে পুরো রাস্তায়ই লাল বাতি দেখতে হয়, আমাদের ও হয়েছে তাই । যানঝটের কারণে ঢাকা থেকে বান্দরবান আসতে লেট, চান্দের গাড়ি পুলিশে আটকানো, ট্রলার দেরীতে আসা সব যায়গায়ই লেট, আর এবার রুমা পৌছার আগেই ট্রলার বিকল হয়ে গেল, সুতরাং এমন খাড়া পার ধরে হাটা ছাড়া আর কোন বিকল্প রইল না ।




আমাদের জন্য চান্দের গাড়ি আগেই ঠিক করে রাখা হয়েছিল । চূড়ান্ত বিপদে ফেলে সেই গাড়ি ও লাপাত্তা । অনেক অপেক্ষার পর একটা দেড় টনি ট্রাকের ব্যবস্থা হল, সেই ট্রাকে চড়ার কথা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না, এমন খাড়া চড়াই উৎরাই পাড়ি দি্তে হয়েছিল যে একটু এদিক সেদিক হলেই হয়তো হাজার ফুট খাদে চলে যাবো আমরা, ভয় থেকে দূরে থাকতে এখন আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ।


মুন্নুয়াম পাড়া, এখানে আমাদের রাতে থাকার পরিকল্পনা ছিল না, কিন্তু সব জায়গায় লেট হওয়ার কারণে এখানে রাতে থাকতে হয় । এখানকার কারবারি আমাদের থাকার ব্যবস্থা করে দেন । তার বাড়িতে একটা স্কুল আছে, সেখানেই আমরা থাকি । রাতের খাবার ছিল খিচুড়ি , ডিম সালাদ আর শুটকি ভর্তা । ইশ্ কিযে মজা হয়েছিল না খাবারটা ।


মুন্নুয়াম পাড়ায় ভোরঃ শীতে আগুন পোহাচ্ছে মা ও তার শিশু সন্তান ।


আমাদের দেখতে ওরা আগুন পোহানোর কথা ভুলে গেছে ;)


ভ্রমন বাংলাদেশের সেক্রেটারী মনা ভাই, কি এমন বলছিল আমার আজো জানা হয়নি । যার কারণে সবাই মন্ত্রমূগ্ধের ন্যায় শুনছিলো ওনার কথা ।


আমাদের সিপ্পি টিম, মুন্নুয়াম পাড়াকে বিদায় জানিয়ে সিপ্পির পথে রওয়ানা হওয়ার সময়ে তোলা ছবি, ওকানকার মানুষদের আতিথেয়তা আমি কোনদিন ভুলব না ।

চলবে................
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×