somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যাডভেঞ্চার অব সিপ্পি (ফটোব্লগ) -৩

২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভ্রমণ বাংলাদেশ প্রতি বৎসর বাংলাদেশের বিভিন্ন যায়গায় প্রচুর ট্যুর করে থাকে । গত বছর ডিসেম্বরে এমনি একটা ট্যুর ছিল সিপ্পি পাহাড় ট্রাকিং । উচ্চতায় ইহা বাংলাদেশের ৪র্থ কিন্তু দূর্গমতায় প্রথম । সদস্য ছিলাম আমরা ২৩ জন । অবশ্য আমাদের কয়েকজন বাদে আমরা বাকীরা দূর্গম সিপ্পির চুড়ায় পা রাখতে পারিনি । বেশী দূর্গম স্থানগুলোতে ছবিও উঠাতে পারিনি । তবু যেটুকু উঠাতে পেরেছিলাম তাই দেখুন আমার ক্যামেরায়..............


রোনিন পাড়ার পানি সরবরাহ লাইনঃ পাহাড়ি ঝর্ণা থেকে পাইপ লাইনের মাধ্যমে এখানে ২৪ ঘন্টা এভাবে পানি সরবরাহ হয়ে থাকে, প্রথমেই এখান থেকে গোসল করে সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলি ।

রোনিন পাড়ায় পৌছেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা সিপ্পি সামিট হবে না । কারণ ততক্ষণে বেশ দেরী করে ফেলেছি, আর আমার পায়ের অবস্থাও হয়ে পরেছিল যথেষ্ট সোচনীয় । আমাদের যে আট জন সিপ্পির চু্ড়ায় পা রাখতে পেরেছিল তারা আরো অনেক আগেই রোনিন পাড়া অতিক্রম করে গেছে । তথাপিও তাদের সর্বশেষ টিম আমাদের রোনিন পাড়ায় ফেরৎ এসেছিল রাত ১২টায় ।


তাৎক্ষনিক নুডুলস্ রান্না হয়, আর আমরা সেটাকে অমৃতের স্বাদে খেয়ে নেই ।


ব্যাগ ব্যাগেজের সাথে ক্লান্তি দূর করার জন্য সাথে সাথেই অনেকে শুয়ে পড়েছে.......


যেহেতু সিপ্পি চু্ড়ায় পৌছতে ব্যর্থ হয়েছি সেহেতু হাতে কয়েক ঘন্টা সময় পেয়ে গেলাম রোনিন পাড়াটা ঘুরে দেখার, তাই ক্যামেরা হাতে বেড়িয়ে পড়লাম ।


এমন সুন্দর পাহাড়ি জনপদে ছুটে যেতে চায় এ মন বার বার ।


শিশু কোলে মায়ের দুল দুল দুলুনি.....


পাহাড়িদের এমনভাবে শিশুদের ঝুলিয়ে রাখা দেখতে আমার কাছে বেশ লাগে ।


ভলিবল


এঞ্জেল অব সিপ্পি......


রোনিন পাড়ার একেবারে শেষ দিকে এই পিঠার দোকান । খুব সরু স্বুগন্ধি চাউল দ্বারা একটু আঠালো ভাতের মতোই মনে হবে দেখতে । তবে খেতে কিন্তু দারুণ মজাদার । আমি এখন ভেবে পাইনা এই সাধারণ আঠালো ভাত এতো মজা কেন লাগলো !




এই পাহাড়ে থাকলে ওরা আশাপাশের অন্যান্য পাহাড়েও চাষাবাদ করে থাকে, ওখান থেকেই ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ফেরা, ওদের মাথার বোঝাটা কিন্তু অনেক ওজন । একবার নিয়েই আমি খুব টের পেয়েছি ।


পাহাড়িদের এমন ছবিগুলো এক সময় শুধু দেখতাম, এবার নিজে উঠাতে পেরে বেশ ভালো লাগছে ।


শিশুদের সবাই ভালোবাসে, তাই আমিও ওদের একটু কোলে নিলাম......


রোনিন পাড়ার ভবিষ্যত


লম্বা লাঠির মতো দেখতে হলেও এটা কিন্তু পাহাড়ি এক ধরণের আলু ।


পাহাড়ে এসে পাহাড়ি আলুর স্বাদটা কেমন একটু চেখে দেখছেন তুহিন ভাই, আমি ও অবশ্য শেয়ার করেছিলাম ।


শেষদিন সকালে পাহাড়কে বিদায়ের প্রস্তুতি চলছে, মাঝখানে ভ্রমণ বাংলার ডাঃ মৌরি আপু, এবং তিনিই সিপ্পি সামিট করা বাংলাদেশের ১ম মহিলা ।


আমাদের পুরো টিম.........

আগামী পর্বে সমাপ্ত,,,,,,,,

এ্যাডভেঞ্চার অব সিপ্পি (ফটোব্লগ) -১ দেখতে এখানে ক্লিক করুন ।

এ্যাডভেঞ্চার অব সিপ্পি (ফটোব্লগ) -২ দেখতে এখানে ক্লিক করুন ।

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

×