রূপের নদী যাদুকাটা - ফটোব্লগ
২২ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহিরপুরের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় ঘেঁষে অবস্থিত বারিক টিলা ও পাশ দিয়ে প্রবাহিত পাহাড়ি নদী যাদুকাটা যেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। বর্ষায় পাহাড়ি নদী যাদুকাটার বুকে স্রোতধারা আর চৈত্রে শুকিয়ে যাওয়া যাদুকাটার বুক জুড়ে ধু-ধু বালুচর এবং পার্শ্বস্থ ভারতের সারি-সারি উচু-নিচু মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় ও বাংলাদেশের বারিকটিলার সবুজ বনায়ন মাটিয়া পাহাড় এখানে আসা লোকজনের দৃষ্টি কেড়ে নেয়। বারিকটিলার উপর দাঁড়ালে একদিকে চোখে পড়ে হাওর ও অন্যদিকে সারি সারি পাহাড়। এ মনোরম দৃশ্য যে কারোরই মন কেড়ে নেয় সহজেই । স্থানীয় লোকজন এই টিলাকে বাংলাদেশ এর '' আইফেল টাওয়ার'' বলে ডাকেন। খাড়া ও ঢালুপথের এই টিলায় উঠানামা করতে দর্শণার্থীরা প্রায়ই ছুটে আসেন এখানে। আসুন দেখি আমার ক্যামেরায় যাদুকাটার রূপ.........

পাথর আহরিত হচ্ছে যাদুকাটা থেকে


যাদুকাটার পাশে উঁচু টিলাটাই বারিক টিলা


নদী থেকে উত্তোলিত পাথর, দুরে যাদুকাটার উৎপত্তিস্থল মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় ।


পাথর খালাস


বারিক টিলার উপর থেকে তোলা যাদুকাটার ছবি


নৌকা মেরামত

যাদুকাটা নদীর নামকরণের পিছনে কারণ খুজতে গিয়ে জানা যায় নদী তীরবর্তী কোনো গ্রামের এক বধূ মাছ মনে করে একদা নিজের পুত্র (যাদু) কে কেটে ফেলেছিলেন। আর তখন থেকেই এর নাম হয় যাদুকাটা। বহু জনশ্রুতি ও মিথের পর নদীটির বর্তমান নাম যাদুকাটা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!
আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০
আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।
যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪

বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।
মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৪১
প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন ।
ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কিছু লিখবো না; কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কন্টেন্ট দেখে কিছু কথা না বলে স্বস্তি পাচ্ছিনা।... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।
সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,...
...বাকিটুকু পড়ুন