
গ্রীষ্মকাল তার সর্বোচ্চ তাপমাত্রাটাই ছড়িয়ে দিচ্ছে আজকে । নীল আকাশে পেজা পেজা সাদা কালো মেঘগুলো দেখে মন ভালো হয়ে যাবে যে কারো । এবারের আগাম বর্ষায় চারিদিকে সবুজের বিপুল সমারোহে হারিয়ে যেতে চাইবে যে কোন প্রকৃতি প্রেমিক । এমন দিন ক্যামেরাম্যানদের জন্য সব সময় আসে না । তো বেড়িয়ে পড়লাম বাইক আর ক্যামেরা নিয়ে............

নরসিংদীর পলাশ থানার চরনগরদী একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পিছন থেকে দেখে ভাবলাম গ্রাম্য বাচ্চাদের দ্বিগম্বর হয়ে চলাটা অস্বাভাবিক কিছু নয় ।

কাছে আসতেই দেখলাম এক হাতে বই-খাতা আর স্কুল ড্রেস অন্য হাতে কাঁদা মতো কিছু । ভাবলাম সহপাঠি কারো সাথে মারামারি করেছে বুঝি, জিজ্ঞাসিলাম কি ব্যাপার তোমার এমন অবস্থা কেনো।

ও বললো স্কুল থেকে ফেরার পথে কোন একটা ক্ষেতে কিছু মাছ ছিলো, যা সে ধরে আনতে গিয়ে এই অবস্থা । আমি চমৎকৃত হলাম ।

ফিরে গেলাম আমার ছোট বেলায়, এমনি ভাবে দিগম্বর হয়ে কতো গোসল করেছি, কতো মাছ ধরেছি তার কোন হিসেব নাই । আপনাদের হিসাব আছে কি ?
পথে চলতে চলতে........১
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



