somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদা মনের মানুষ
ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

ঢাকা টু চিটাগাং, ( নাঙ্গল কোট, স্টেশন নং- ৩৯)

২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।


আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি।

আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী।

স্টেশনের অবস্থানঃ এটি কুমিল্লা জেলার একটি উপজেলা।


(২) নাঙ্গলকোট পার হয়ে আমরা ক্রমান্বয়ে এগিয়ে চললাম চট্টগ্রামের দিকে........


(৩) আমরা পার হলাম কত পথ, আমাদেরকে অতিক্রম করলো কতো ট্রেন, তার হিসাব কে রাখে?


(৪) পাশের ডোবায় ফুটে আছে চমৎকার বেগুনী রংএর শাপলা ফুল ।


(৫) শাপলা ফুলের পাহাড়াদার:)


(৬/৭) ভাবলাম শাপলা যেহেতু খাওয়া যায় সুযোগটা হাতছাড়া করি কেনো :)




(৮) শাপলা খাওয়ার পর, আবারো দীর্ঘ পথ, এক সময় মনে হয় যেনো এ পথের কোন শেষ নাই:):)


(৯) আরো একটি ট্রেন আমাদের বিপরিত দিক থেকে আসছে, পাশেই রয়েছে একটা ছোট্ট মাজার, নাম কাবিল শাহ মাজার।


(১০) কাবিল শাহ মাজারের আশে পাশের এলাকার মানুষ এমন ধান কাটা মৌসুমে প্রায়ই শিন্নি দেয়, আজো দিয়েছে এইতো একটু আগে, কলাপাতায় তার কিছুটা আমিও পেয়েছি, খেতে কিন্তু মন্দ না, বিশ্বাস না হয় আপনি একদিন আসুন।


(১১) মাজারের পাশেই বিশাল একটা গাছের ছায়ায় একটা চা ষ্টল, এক কাপ চা আর কিছু বিস্কুট খেয়ে সত্যিই বেশ চাঙ্গা অনুভব করছি, আবার হাটার প্রেরণা যেনো পেলাম নতুন করে।


(১২) কাঁদায় মাছ ধরছে বাচ্চারা।


(১৩) ক্যামেরা দেখে ওরা দু'জন আবার খুব সুন্দর করে পোজ দিলো।


(১৪) দুটি বুলবুলি পাখি।


(১৫) চালতা গাছের ছবিটা ভালো উঠেনি, অনেক দূর থেকে তোলা।


(১৬) তাল গাছের ছায়ায় একটু জিরিয়ে নেই।


(১৭) লতানো গাছের এই ফলটার নাম জানিনা, তবে দেখতে কিন্তু বেশ।


(১৮) মাছ ধরা।


(১৯) ছোট এই ফুলগুলো পাকার পর বাতাসে উড়ে বেড়ায়, ছোট বেলায় কতো ছুটছি ওদের পেছনে,,,,,,,,,,,,,,,


(২০) পরবর্তী স্টেশন বেশী দূরে নয়।


(২১/২২) এক সময় পৌছে গেলাম হাসানপুরে।




আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, নাওটী ( স্টেশন নং- ৩৮)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( হাসানপুর, স্টেশন নং- ৪০)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×