ত্রিপুরাদের ভাষায় সাকা হাফং মানে পূর্বের পাহাড়। আর বমদের ভাষায় ত্ল্যাং ময় , মানে সুন্দর চূড়া । আর জিপিএস রিডিং বলে এখন পর্যন্ত আবিস্কৃত ৩৪৮৮ ফুটের এই চুড়াই বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চুড়া।
অনেক দিন ধরেই যাওয়ার পরিকল্পনা থাকলেও সময় সুযোগ পেলাম এবারই ওখানে যাওয়ার, যদি রাজনৈতিক কোন গোলযোগে বিঘ্নিত না হয় তাহলে আমাদের ১০জনের ভ্রমণ বাংলাদেশ টিম আগামী ১৫ নভেম্বর রাতেই রওয়ানা হয়ে যাবো বান্দরবানের উদ্দেশ্য। আমদের রুট হবে নিম্নরূপ।
প্লান-
দিন-১-ঢাকা-বান্দরবান-রুমা-বগালেক
দিন-২-বগালেক-দার্জিলিংপাড়া-কেওক্রাডং-পাসিংপাড়া-জাদিপাইপাড়ার পাস দিয়ে-ক্যাপিটাল পিক - বাকলাই
দিন-৩-বাকলাই-সিমত্লাপিপাড়া-থানদুইপাড়া-নয়াচরণপাড়া
দিন-৪-নয়াচরণপাড়া-নেপিউপাড়া-সাকাহাফং-সাজাইপাড়া
দিন-৫-সাজাইপাড়া-সাতভাইখুম (ঝর্না)-আমিয়াখুম-নাইক্ষামুখ-সাজাইপাড়া
দিন-৬-সাজাইপাড়া-জিন্নাহপাড়া-নাফাখুম-রেমাক্রি
দিন-৭-রেমাক্রি-বারপাথর(বড়পাথর)-টিন্ডু-থানচি-বান্দরবান-ঢাকা
সাত দিনের ট্যুর যাতে ভালোমতো শেষ করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


