
বৃষ্টি ভেজা জারুল ফুলগুলো অপার্থিব একটা সুগন্ধ ছড়াচ্ছে। সাত বছরে জারুল গাছটা খুব বেশী বড় হয়নি, তবে তার আকাশ ছোঁয়ার চেষ্টাটা ভালোই নজরে পড়ে।
নিচের সন্ধ্যা মালতীর ঝোপেও এই সময়টাতেই বাহারি রঙের ফুলগুলোর আধিক্য। আর মাটিতে বিছিয়ে থাকা দূর্বা ফুলগুলো যেন নানা রঙের গালিচায় ঢেকে পুরো ঢিবিটা। ফুলে ফুলে প্রজাপতি গুলোর আনাগোনা বেশ লক্ষনীয়।
........................................................................
আমার মন চলে যায় সাত বছর আগের এই দিনটিতে। যেদিন সড়ক দূর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের বিছানায় একেবারে শেষ সময়ে, শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেয়েছিলে। সেদিন বুঝতে পারিনি, আজো পারলাম না তোমার সেই বোবা চাহনির ভাষা। বুঝতে না পারার ব্যর্থতা আজো আমার মনকে কুড়ে কুড়ে খায়।
........................................................................
কবরে ফুলের গাছ লাগানোতে অনেকেই বিরূপ মন্তব্য করে। কিন্তু আমি জানি, এ আমার ভালোবাসা, লোকের কথায় ভালোবাসাকে বিষর্জন দেওয়া আমার দ্বারা সম্ভব নয়।
........................................................................
পরিশেষ একটা কথাই শুধু আমি বলবো, তুমি যেখানেই থাকো ভালো থেকো বাবা...........
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



