কুয়াশা (টুকরো কথা - ৪)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনির আখড়ায় প্রচন্ড যানজট। আমাদের বাস ঢাকার দিকে কোন ভাবেই আর এগোতে পারছেনা। ভ্রমণ বাংলাদেশ টিমের সাথে রাত আটটায় গাবতলী থেকে খুলনার বাসে চড়তে হবে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাজ চলছে বলে নিয়মিত যানজটটা আজকে যেনো সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বাস থেকে নেমে সিএনজি নিলাম, কিন্তু পকেট একটু পাতলা হওয়া ছাড়া আর কোন উপকারই পেলাম না। এক সময় সিএনজি থেকে নেমে হাটা ধরলাম, রাত যখন ৮টা বাজে তখন মাত্র সায়েদাবাদ। এমতাবস্থায় সায়েদাবাদ থেকে তিন ঘন্টায়ও গাবতলী যাওয়া যাবে কিনা সন্দেহ। চরম হতাশ, আমার প্রথম সুন্দরবন ট্যুরটা বুঝি মিস হয়ে গেলো?
টিমের পরামর্শক্রমে আমি সায়েদাবাদ থেকে খুলনার টিকিট নিয়ে একটা বাসে চড়ে বসলাম, বাসের সর্বশেষ সিট পেয়েও যেনো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলাম। প্রচন্ড কুয়াশা থাকা সত্বেও খুব দ্রুতই আমাদের বাস মাওয়া ঘাটে পৌছে ফেরিতে উঠে গেলো। এবার একটা আরামের ঘুম দিলাম। কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলে দেখি ফেরী মধ্য পদ্মায় নিশ্চুপ দাড়িয়ে, চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা। জানলাম আমাদের ফেরি চড়ে আটকা পড়েছে। ইচ্ছে করছে মাথার চুল ছিড়ি। বক ঢাকা ভোরে একটা বিশাল সাইজের জেলে নৌকা আমাদের ফেরির গায়ে ভিড়ে হাকডাক করছে কাওড়াকান্দি, কাওড়াকান্দি....অন্য কিছু না ভেবে ব্যগটা কাধে নিয়ে লাফিয়ে উঠে পড়লাম জেলে নৌকায়।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন