
ভুমিকম্পে লন্ডভন্ড নেপাল। তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, এই বিশাল ভূ-বৈচিত্রের জন্য পর্যটকরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে সব সময়। কিছুদিন আগে নেপাল গিয়ে মুগ্ধ হয়েছিলাম তার রূপ দেখে। টিভির পর্দায় দেখা বর্তমান নেপাল আর আমার দেখা নেপালকে যেনো আমি কোন ভাবেই মেলাতে পারছিনা......নেপালী ভাই বোনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার দেখা নেপাল নিয়ে একটা ফটোব্লগ।

(২) আকাশে থেকে তোলা নেপালের ছবি।

(৩) যে বিমানে নেপাল গিয়েছিলাম।

(৪) ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাহিরের অংশ।

(৫) এমন নীল আকাশ আর সবুজ পাহাড় দেখলে কার না মন হারায়?

(৬/৭) পর্যটকদের স্বাগতম জানানোর জন্য এমন সব ব্যবস্থা সর্বত্র।


(৮) দুইপাশে সুউচ্চ পাহাড়, মাঝখানে খড়স্রোতা নদী, ইচ্ছে করবে একটা জীবন এখানেই কাটিয়ে দিতে।

(৯) পাহাড়ের উপরে শতবর্ষী মনোকামনা মন্দিরটি এখনো অক্ষত আছে কিনা কে জানে?

(১০) এমন কেবল কার রয়েছে পর্যটকদের পাহাড়ের উচ্চতা পারি দেওয়ার জন্য।

(১১) নীল আকাশ আর সবুজ পাহাড়ের মাঝে নেপালের শহরগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার!

(১২/১৩) ফেওয়া লেকের চমৎকারিত্বে পর্যটকরা সব সময়ই বিমোহিত হয়।


(১৪/১৫) বরফ ঢাকা পর্বতশ্রেণীর রূপ দেখে ইচ্ছে হয় দু'লাইন কবিতা লেখার।


(১৬) এই যান্ত্রিক ফড়িংগুলোও রয়েছে পর্যটকদের সুবিধার্থে।

(১৭) আর অবারিত সবুজের বুকে রয়েছে চেনা অচেনা হাজারো রকমের পাখি।

(১৮) ভেডিস ফলস্ অব পোখারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


