somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দনওয়ারি

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভু-স্বর্গ কাশ্মীর ভ্রমণটা আনন্দের হলেও সব সময় আমাদের মনে কাশ্মীর নিয়া একটা ভয় কাজ করে। আর এবার আমরা যখন কাশ্মীর ভ্রমণ শুরু করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছে অবরোধ। এ যেনো ভয়ের ষোলকলা পূর্ণ হলো। তবে সেটাই হয়েছিলো আমাদের জন্য শাপে বর, আমাদের ড্রাইভার সাহিল জম্মু শ্রীনগর হাইওয়ের বদলে এমন এক রাস্তা ধরে আমাদেরকে পেহেলগাম নিয়ে গিয়েছিলো তাকে বিনা দ্বিধায় বলা চলে স্বর্গের পথ।
পেহেলগাম বা পেহেলগাঁও হোটেল আবসারে থেকেছিলাম দুই রাত, আর সেখানে থেকে দেখা হয়েছলো আরু ভ্যালী, বেতাব ভ্যালী, চন্দনওয়ারি, আপেল বাগান ইত্যাদি। আজকে আসুন আমার ক্যামেরায় ঘুরে আসি চন্দনওয়ারি থেকে। পেহেলগাঁও থেকে চন্দনওয়ারির দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার, উচ্চতা প্রায় ৯৫০০ ফুট। হিন্দু তীর্থক্ষেত্র অমরনাথ গুহায় পদযাত্রার শুরুর বিন্দুও এই চন্দনওয়ারি।


(২) পেহেলগাম এ হোটেল আবসারে সকালের নাস্তা সেরে ভোরের মিষ্টি রোদ গায়ে মেখে সবাই বেড়িয়ে পড়লাম চন্দনওয়ারীর উদ্দেশ্যে।


(৩) হোটেলের লনে চমৎকার কাশ্মীরি গোলাপটা দেখলে যে কেউ তার প্রেমে পড়ে যাবে।


(৪) স্থানীয় বাসিন্দারা ঘোড়াতে করে কিছু নিয়ে হেটে যাচ্ছে।


(৫) লিডার নদী অতিক্রম করে আমরা এগিয়ে চললাম চন্দনওয়ারির দিকে।


(৬/৭) চমৎকার এমন পাহাড়ের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চললো, এটা নিঃসন্দেহে স্বর্গের পথ।




(৮) এমন ভেড়ার পালের মুখোমুখি হতে হয়েছে আমাদের অনেক বার।


(৯) নীচের উপত্যকাটার নাম বেতাব ভ্যালী, বলিউডের বিখ্যাত ’বেতাব’ সিনেমাটি এখানে চিত্রায়িত হয়েছিল। তারপর থেকেই এর নাম বেতাব ভ্যালী।


(১০) এক সময় আমরা চলে এলাম চন্দনওয়ারীতে।


(১১) একজন গাইড নিয়ে আমরা চন্দনওয়ারীর আরো ভেতরের দিকের সৌন্দর্য্য উপভোগে এগিয়ে চললাম।


(১২/১৩) পাথরের ফাঁক গলে উপরের পাহাড় থেকে নেমে আসছে দুধ সাদা বরফ ঠান্ডা জল।




(১৪) আর এই জলের যোগান যে ঐ বরফ ঢাকা চূড়া গুলো থেকে আসছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না।


(১৫/১৬) বড় বড় পাথরের ফাঁকে ফাঁকে ফুটে আছে এমন কিছু নাম না জানা ফুল ও ফল।




(১৭) এমন চমৎকার জায়গার স্মৃতি ধরে রাখতে কার না মন চায়?


(১৮) ফেরার আগে স্যুভেনিরের দোকান থেকে কিছু কেনাকাটা।


(১৯) দুইজনকে পাওয়া গেলো চন্দনওয়ারীর ঐতিহ্যবাহী পোষাকে।


(২০) এবার ফেরার পালা, কারণ কাশ্মীরের সবই এখনো দেখা বাকী।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪২
৪৩টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×