somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অচেনা পাখির গল্প

১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিবপুর উপজেলা সদর থেকে উত্তর পূর্ব দিকের যে রাস্তাটা জয়নগরের দিকে গেছে সেই রাস্তার দুই পাশটা অত্যন্ত চমৎকার। বর্ষায় সব জমি যখন পানির তলায় লুকিয়ে থাকে তখন সেখানে শত সহস্র শাপলা ফুলেরা হেসে উঠে, কোনটা লাল, কোনটা বেগুনী আবার কোনটা সাদা। শুকনো মৌসুমের রূপটা যেন আরো অনন্য, দুইপাশে সবুজ ধানের ক্ষেতে কৃষকদের নিরন্তর কর্মযজ্ঞ, একেবারে আদিও আসল গ্রামের সুবাস।


রাস্তার দুই পাশ জুড়ে কাঠালের গাছগুলো রাস্তাটাকে দিয়াছে সুরঙ্গ এর আকৃতি, এই সুরঙ্গ ধরে পথ চলা আর ক্ষণে ক্ষণে বসে শাপলা শালুকদের সাথে কথা বলার জন্য কিংবা সোনালী ধানের পাগল করা ঘ্রান নিতে আমি বার বার ছুটে গিয়েছি ওদের পানে।


জয়নগর গ্রামের শুরুতেই একটা ছোট্ট বাজার, নাম জাল্লারা বাজার। তিন রাস্তার সংযোগ স্থল এই জাল্লারা বাজারটা আমার নিকট সব চেয়ে প্রিয় হবার কারণ হল, এখানে বেশ কয়েকটি বট ও অশথ্থ গাছ রয়েছে, আর এই সব গাছ গুলোতে বছরের প্রায় সব সময়ই ফল থাকে বলে পাখিদের পদচারণা এখানে খুব বেশী, এখানে আমি অনেক ব্যতিক্রমী পাখিদের দেখেছি, যা অন্য কোথাও সাধারণত দেখা যেয় না। গতকালকে (১৩/১০/২০১৬) আবার ওখানে গিয়েছিলাম দেখলাম বড় সাইজের বেশ কিছু পাখি ওখানে ফল খতে এসেছে। প্রথমে ভাবলাম ঘুঘু পাখি, কিন্তু একটু পরই আমার ভুল ভাঙ্গলো, না এতো দেখছি অন্য পাখি। পাখিদের ছবি যারা তুলেছেন একমাত্র তারাই জানেন গাছে থাকা পাখিদের ছবি তোলা কতোযে কষ্টকর। কষ্ট করে ছবি তুলছি হঠাৎ গাছে কেউ একটা ঢিল মারলো, নানা রকম শত শত পাখি হঠাৎই উড়াল দিলো।


একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম ঢিল মারার কারণ, তিনি বললেন এই অরফুল পাখি খায়, তাই মারার চেষ্টা করে অনেকেই, ওদের আমি অনেক বুঝালাম পাখিদের না মারার জন্য। কতোটুকু বুঝলো আমি ঠিক বুঝলাম না। তবে ঢিল মারার আগে অরফুল (পাখিটির স্থানীয় নাম) পাখির কয়েকটি ছবি তুলতে পেরেছিলাম, এই অচেনা পাখিগুলোর নাম কারো জানা থাকলে বলবেন।




সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৪
৩২টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×