somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাখি দেখার এইতো সময় (বাইক্কা বিল)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শীতকালে বাংলাদেশে পরিযায়ী পাখির আধিক্য দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা-সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের প্রায় ১০০ হেক্টর আয়তনের জলাভূমি বাইক্কা বিল। এই বিল শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। ১ জুলাই ২০০৩ তারিখে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ আরো অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে। এছাড়া এই বিলের বুনো বাসিন্দা আর শীতে আগত পরিযায়ী পাখিদের ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার।

(২) বাইক্কা বিল যেতে পুরো রাস্তাটা এখনো পাকা হয়নি, তাই শেষাংশে কিছুটা কাঁচা রাস্তাও পারি দিতে হবে। সেই রাস্তায় মাছ বিক্রি করে ফেরৎ আসছে কয়েকজন জেলে।



(৩) রাস্তার ধারে একটি সবুজ বীজতলা।



(৪) জমিতে সেচ দিচ্ছে কৃষক।



(৫) মাছ ধরার জাল টেনে শুকনোতে উঠিয়ে নিচ্ছে জেলেরা।



(৬) আগে বাঁশের সাকো দিয়ে পার হয়ে বাইক্কা বিলে যেতে হতো, এখন পাকা ব্রীজ করে দিয়েছে, সেই সাথে টিকেট কাটার সিষ্টেমটাও চালু করেছে।



(৭) টিকেট কাউন্টার পার হয়ে উপারে গেলেই যেন অন্য এক জগৎ, হিজল, করচের বনের ভেতর দিয়ে শুকনো পাতার মর্মর ধ্বনীর সাথে নানা রকম পাখির ডাকে সত্যিই অভিভুত হবেন সবাই।



(৮) সেই সাথে হিজলের চমৎকার ফুলেরা স্বাগত জানায় অতিথীদেরকে।



(৯) হিজলের ফলেরাও যেন মালা নিয়ে ডেকে বলে এসো আমায় কন্ঠে ধারণ করো।



(১০) ওখানে নানা রঙের পাখিদের কলকাকলীর মধেই দেখা যেবে কেউ মাথার উপড় দিয়ে উড়ে যাচ্ছে তো কেউ বিলের পানিতে নেমে আসছে।



(১১) পাখি দেখতে সুবিধার জন্য একটা ওয়াচ টাওয়ারও সেখানে রয়েছে। ওখানে উঠলে পাখিদের দেখাটা অনেক সহজ হয়ে যায়।



(১২) এমন হাঁস জাতিয় পাখিগুলোই ওখানে বেশী দেখা যায়।



(১৩) ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে অনেক দূর দেখা যায়, আর দূরের পাখিদেরকে দেখার জন্য এখানে রয়েছে একটা বায়নোকুলার।



(১৪) লম্বা পা ওয়ালা এই পাখির নাম জানিনা।



(১৫) একটা বিশাল সাইজের ধুপনি বক।



(১৬) বায়নোকুলার নিয়ে আমার একটু কসরত।



(১৭) বেগুনী কালেম আর পানকৌড়ি পাখিদের খেলা চলে এখানে নিরন্তর।



(১৮) একটা বিশাল সাইজের সাদা বক ল্যান্ড করছে বিলের পানিতে।



(১৯) কসাইয়ের মতো দেশী পাখিদের আনাগোনাও এখানে পর্যাপ্ত পরিমানে।



(২০)ফেরার সময় কলমি ফুলেরা হেসে বলবে আবার এসো, তোমাদের অপেক্ষায় থাকবো।

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×