somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চদশ শতকে নির্মিত সিঙ্গাইর মসজিদ

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিঙ্গাইর মসজিদ একটি মধ্যযুগীয় ঐতিহাসিক মসজিদ। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত এ মসজিদটি।

সিঙ্গাইর মসজিদ একগম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। বর্গাকারে নির্মিত সিঙ্গাইর মসজিদের আয়তন (১২.০৪x১২.০৪) মিটার এবং দেয়ালগুলোর পুরুত্ত গড়ে ২.১০মিটার।

প্রত্যেক কোনে বাইরের দিকে গোলাকারে বর্ধিত একটি করে সংলগ্ন বুরুজ রয়েছে। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, মসজিদের চর্তুদিকে কার্ণিশ গুলো বক্রকার।

মসজিদের পূর্ব দেয়ালে ৩টি খিলান যুক্ত দরজার এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে রয়েছে ১টি করে খিলান দরজা। পূর্ব দেয়ালের মাঝের দরজাটির আকার অন্যগুলোর চেয়ে বড়। এ থেকে ধরা হয় এটিই ছিল মসজিদের প্রধান ফটক।

মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালের মাঝা-মাঝি অংশে একটি অলংকৃত মেহরাব আছে। অনুরূপ অলংকৃত পোড়া মাটির সাজ চোখে পড়ে দরজাগুলোর দু’পাশে।

অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য ষাটগম্বুজ মসজিদের অনুরূপ। কেবলমাত্র চার কোনে সংলগন চারটি গোলাকার বরুজ মসজিদের কার্ণিস পর্যমত্ম উঠানো। মসজিদটির নির্মানশৈলী দেখে ধারণা করা হয় এটি পঞ্চদশ শতকে নির্মিত।


(২/৩) প্রধান ফটক ও ফটকে দাঁড়িয়ে তোলা মসজিদের ছবি।




(৪) মসজিদের সামনে থেকে তোলা ছবি।


(৫) এই সাইনবোর্ডটায় লেখা আছে " বিজ্ঞপ্তি, সংরক্ষিত পুরাকীর্তি। কোন ব্যাক্তি এই পুরাকীর্তির কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোন বিকৃতি বা অংগচ্ছেদ ঘটালে বা খোদাই করলে বা কোন চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের ১৪নং পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হবেন। পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার।"


(৬) এই সাইনবোর্ডটায় লেখা আছে "সিঙ্গাইর মসজিদ একগম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। বর্গাকারে নির্মিত সিঙ্গাইর মসজিদের আয়তন (১২.০৪x১২.০৪) মিটার এবং দেয়ালগুলোর পুরুত্ত গড়ে ২.১০মিটার। প্রত্যেক কোনে বাইরের দিকে গোলাকারে বর্ধিত একটি করে সংলগ্ন বুরুজ রয়েছে। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, মসজিদের চর্তুদিকের কার্ণিশ গুলো বক্রকার করে নির্মিত। পূর্ব কোনে তিনটি এবং উত্তর-দক্ষিন দেয়ালে একটি করে খিলান যুক্ত দরজা আছে। পশ্চিম দেয়ালে আছে একটি অলংকৃত মেহরাব। এই মসজিদটি পঞ্চদশ শতকে নির্মিত হয়।"


(৭) এই ছবিটা মসজিদের উত্তর পাশ থেকে তোলা।


(৮) এই মসজিদের ঠিক উল্টো পাশেই আরেক ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। আমরা অনেকেই ষাটগম্বুজ মসজিদটা দেখে চলে আসি। অথচ এতো কাছাকাছি আরেকটা ঐতিহাসিন মসজিদ আছে সেটা নজরেই আসেনা।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×