somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বনে বাদাড়ে.....৬১

১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

###
(২) সাদা কালো মাছরাঙা। নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া গ্রাম থেকে তোলা ছবি।


(৩) দৃপ্ত শপথ। নরসিংদীর ঘাশিরদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য নিহত হওয়ার ঘটনা স্মরণে ‘দৃপ্ত শপথ’ নামের একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।


(৪) পেপে ফুল। আড়াইহাজারের গোপালদী থেকে তোলা ছবি।


(৫) চমৎকার এই ফুলের ছবি তুলেছি আমাদের ব্লগে ফুলের রানী নামে খ্যাত কামরুন নাহার বীথি আপুর ছাদ বাগান থেকে, আশা করছি উনিই ফুলটার নাম জানাবেন।


(৬) জাফলং এর শেষ বিকালে তোলা ছবি।


(৭) কসাই পাখি, নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ থেকে তোলা ছবি।


(৮) পাট নেওয়ার এই ছবিটাও আমিরগঞ্জ থেকেই তোলা।


(৯) সোনাদিয়া সীবিচ।


(১০) সোনাদিয়া দ্বীপের একটা জেলে কুঁড়ে।


(১১) কাটরা মসজিদ‬, ভারতের মুর্শিদাবাদে নবাব মুর্শিদ কুলিখাঁ নির্মিত মসজিদ এটি। এই মসজদের সিড়ির নিচেই রয়েছে ওনার কবর।


(১২) নরসিংদীর থানা ঘাট থেকে তোলা মেঘনা নদীর ছবি।


(১৩) কু ঝিক ঝিক, রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থেকে তোলা ছবি।


(১৪) এটি বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়া। কেওকারাডাং এর পরেই এই গ্রামের অবস্থান।


(১৫) পাহাড়ি এই গ্রামের নাম জাদিপাই। পাসিং পাড়া থেকে কেউকারাডাং এর উল্টো দিকে নেমে গেছে যেই রাস্তা সেটি ধরে নেমে গেলেই এই জাদিপাই গ্রাম। এখানে একটা চমৎকার ঝর্ণাও রয়েছে।


(১৬) আতা গাছে তোতা পাখি না, এটা স্ত্রী মৌটুসি পাখি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(১৭) পারাপার, বন্দর থেকে নারায়ণগঞ্জের মানুষ শীতলক্ষা পারি দেয় এখান দিয়ে।


(১৮) পথের ধারে খেজুর গাছে পাকা খেজুর, এটি পলাশ থেকে তোলা ছবি।


(১৯) শালবন বিহার, কুমিল্লার ময়নামতি থেকে তোলা ছবি।


(২০) বগালেক, ২৭০০ ফুট উচ্চতার বগালেকের জন্ম ইতিহাস নিয়ে স্থানীয় পাহাড়ি গ্রামগুলোয় একটি মজার লোককথা প্রচলিত আছে। সেটি অনেকটা এরকম – “অনেক অনেক দিন আগে একটি চোঙা আকৃতির পাহাড় ছিল। দুর্গম পাহাড় ঘন অরণ্যে ঢাকা। পাহাড়ের কোলে বাস করত নানা নৃগোষ্ঠীর মানুষ। ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা প্রভৃতি। তো সেই পাহাড়ের নিকটবর্তী গ্রামগুলো থেকে প্রায়ই গবাদিপশু আর ছোট শিশুরা ওই চোঙ্গা আকৃতির পাহাড়টিতে হারিয়ে যেতো! অতিষ্ঠ গ্রামগুলো থেকে সাহসী যুবকদের দল এর কারণ অনুসন্ধানে গিয়ে দেখতে পায়, সেই পাহাড়ের চূড়ার গর্তে এক ভয়ঙ্কর দর্শন বগা বাস করে। বম ভাষায় বগা মানে ড্রাগন। তারা কয়েকজন মিলে ড্রাগনটিকে আক্রমণ করে হত্যা করে ফেলে। ড্রাগনটির মৃত্যুর সাথে সাথে ড্রাগনের গুহা থেকে ভয়ঙ্কর গর্জনের সঙ্গে আগুন বেরিয়ে এসে পুড়ে দেয় আশপাশ। নিমিষেই সেই পাহাড়ের চূড়ায় মনোরম একটি পাহাড়ি লেকের জন্ম হয়”

তবে বগালেকের সৃষ্টি রহস্য নিয়ে বাংলাদেশের ভূ-তত্ত্ববিদগণ মনে করেন বগালেক মূলত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৭
৪৫টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×