শেষ দেখা............
৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমবার ওদের সাথে আমার দেখা হয়েছিল ১৯৮৭ সালে। সেবার বেনাপোল গিয়েছিলাম বাসের ছাদে চড়ে। বাসের গতির সাথে তাল মিলিয়ে সাই সাই করে সরে যাচ্ছিল মাথার ওদের ডালপালা গুলো। প্রেমে পড়ে গিয়েছিলাম সেদিনই। তারপর আরো অনেক গিয়েছি, প্রেম গাঢ় হয়েছে অনেক। কিন্তু কাছে গিয়ে ওদের আদর করা হয়নি কখনো। আর ইতিমধ্যেই ওদের মৃত্যুদন্ড ঘোষণা করা হয়ে গেছে। আদালত সাময়িক ভাবে হয়তো তা ঠেকিয়ে রেখেছে, কিন্তু লোভী লুটেরাদের কবল থেকে আদৌ ওদের জীবন বাঁচবে কিনা আমরা সন্দিহান।
আপনারা ঠিক ধরেছেন, আমি বলছি যশোর রোডের শতবর্ষি গাছগুলোর কথা। ভারত যাওয়ার জন্য এই রোড অনেকবার ব্যবহার করেছি। প্রতিবারই মুগ্ধ হয়েছি ওদের দেখে। এবার যখন শুনেছি ওদের কেটে ফেলা হবে মনটা হুহু করে উঠল। তারপর হাইকোর্ট ছয় মাসের স্থতিতাদেশ দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। এই সাময়িক স্বস্তি স্থায়ী হবে কিনা জানিনা। আগামী বৃহস্পতিবার যাচ্ছি ওদের শেষ দেখাটা দেখে আসতে, কিংবা শেষ আদরটা ওদের কাছ থেকে নিতে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন