
মেঘনার পাড়ের জায়গাটার নাম পান্থশালা। এটা নরসিংদী জেলার রায়পুরা থানার ফেরিঘাট এলাকা। পান্থশালা থেকে ওপারের সায়দাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচল করে। পান্থশালায় ছোট বড় কয়েকটি পিকনিক স্পট আছে, আর সামনেই রয়েছে মেঘনার অবারিত জলরাশি। জায়গাটা চমৎকার হওয়ায় কয়েকবারই ওদিকে গিয়েছি। তবে ওখান থেকে নৌকা ভ্রমণ এটাই প্রথম।
তবে আমাকে সব থেকে বেশী টানে এই এলাকার আদিও আসল গ্রামগুলো। যদিও এই সময়টায় গ্রামের নিচু জমিগুলো পানিতে তলিয়ে আছে। শুষ্ক মৌসুমে এই এলাকায় প্রচুর সবজি ও বাঙ্গি জন্মে। বাঙ্গি উৎপাদনে এই এলাকার বিশেষ নাম আছে।

(২) এটাই মেঘনার পাড়ের পান্থশালা।

(৩) ফেরি ঘাটে শিশুদের জলকেলি।

(৪/৫) নদীতে নানা রকম নৌকা নানা কাজে ব্যস্ত।


(৬/৭) নদীর ধারে পাট নিয়ে ব্যস্ত কৃষক কৃষানী।


(৮) এটা সম্ভবত কারেন্ট জাল, নিষেধাজ্ঞা মানতে রাজী নই আমরা।

(৯) ওরা মাছ ধরতে যাচ্ছে কিংবা ধরার পর ফেরৎ আসছে।

(১০) আমাদেরও ইচ্ছে করে, তবে এখন আর আগের মতো সাহস নাই।

(১১) একটা চমৎকার মসজিদ, এই গ্রামের নাম বাশগাড়ি।

(১২) হয়তো ব্রীজের উপর থেকে লাফাতে পারি না, জলে তো নামতে পারি।

(১৩) ঠেলা জাল নিয়ে যাচ্ছে মাছ ধরতে।

(১৪/১৫) ওরা জলের তলায় চাই (মাছ ধরার বিশেষ ফাঁদ) বসাচ্ছে মাছ ধরার জন্য।


(১৬) শেষ বিকালের আলো।

(১৭) একটা বিশাল ফুটবল মাঠ, এক সাথে পাঁচটা টিম ফুটবল খেলছে দেখলাম।

(১৮) নদীর পাড়ের এমন দৃশ্যগুলো দেখলে মনের অজান্তেই বেড়িয়ে আসে এমন দেশটি কোথাও খুঁজে..........

(১৯) দুটি কিশোর ছোট মাছের জাল টানছে, তাদের জাল উঠানো পর্যন্ত অপেক্ষা করে মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম।

(২০) এই সেই মাছ, কয়েকটা ছোট ইলিশ, চাপিলা, টেংরা, কাটারিয়া ইত্যাদি মাছ।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




