
ব্যস্ততা দিনকে দিন বেড়েই চলছে। ইচ্ছে করছে পাহাড় অরণ্যে ছুটে যেতে। একটু রিলাক্স করতে। যান্ত্রিক শহরের বাইরে প্রত্যন্ত অঞ্চল আর মেঘাচ্ছন্ন পাহাড়।ওফ কতো দিন হলো ঝিরি পথ মাড়িয়ে পাহাড়ি ঝর্ণা দেখা হয় না, শোনা হয়না নির্জনে পাখির ডাক। তাই আজ আমার তোলা পুরোনো পাহাড়ি ভ্রমণের কিছু ছবি নিয়ে পোষ্ট দিলাম বলতে পারেন ঘোলে মেটানো।

(২) এটা কোন পুরোনো প্রাসাদ নয়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়।

(৩) চারিদিকে পাহাড়, মাঝখানে সমতল মাঠ, এটা কাশ্মীরের বেতাব ভ্যালীর ছবি।

(৪/৫) আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা, প্রথমটা তিনাপ সাইতার দ্বিতীয়টা আমিয়াখুম। দুটি ঝর্ণাই বান্দরবানের পাহাড়ের গহীনে অবস্থিত।


(৬) শেরপুরের গজনীতে গাড়ো পাহাড় এলাকা।

(৭) পাহাড়ি কমলা, এটা মৌলভী বাজারের জুড়ি পাহাড়ি এলাকা থেকে তোলা ছবি।

(৮/৯) বান্দরবানের রুমা উপজেলা সদরে যাওয়ার স্থলও জলপথ।


(১০/১১) কেওকারাডাং এর একাল-সেকাল।


(১২) সাঙ্গুর পাড়ে রুমা।

(১৩) পাহাড়ি পথে চান্দের গাড়ি।

(১৪) দূর্গাপুরের সাদা মাটির পাহাড়, মাঝখানে তার নীল জল।

(১৫) বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়া, এটা কেওকারাডাং এর পাশেই অবস্থিত।

(১৬) পাসিং পাড়া পার হয়ে বাকলাই পাড়ার পথে।

(১৭/১৮) দুটি নাম না জানা পাহাড়ি ফুল।


(১৯) পাহাড়ের ভেতরে সেনা ছাউনি, এটা সুংসাং পাড়ায় অবস্থিত।

(২০) সাতভাই খুম।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




