somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার গল্প/ ডায়েরির ছেঁড়া পাতা

১৬ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[প্রিয় ব্লগাররা, আবার একটা গল্প লিখে ফেলেছি। ইতোমধ্যে এটি ছাপাও হয়ে গেছে। গতকাল প্রথম আলোতে আমার এ লেখা ছাপা হয়েছিল। কেউ হয়ত পড়ে থাকবেন...কেউ বা না। যারা পড়েননি তাদের জন্য ব্লগে এটি দিলাম। আশা করি সময় পেলে পড়বেন ।]

- আহারে..
- পোলাডা কত ভাল ছিল!
- ছাত্র হিসেবেও ছিল অসাধারণ। ইন্টারে স্ট্যান্ড করেছিল। আহারে...
- আর কয়টা দিন পরই তো পাশ করত।
- কিন্তু ও ...
বাড়িময় লোকজন। বাতাসে আগরবাতির গন্ধ। উঠোনে এলাকার মুরুবি্বরা চেয়ার পেতে বসে আছে। রাস্তায় পার্ক করা পুলিশের জিপে বসে হাবিলদারটা আপনমনে বিড়ি টানছে। এলাকার মসজিদ থেকে এই মাত্র খাটিয়াটা আনা হয়েছে। কাফনের কাপড় আনতে লোক পাঠানো হয়েছে। বাড়ির ভেতর থেকে উচ্চস্বরে কান্নার শব্দ ভেসে আসছে-বাবারে তুই আমাদের এভাবে ছেড়ে গেলি...আমরা এখন কি নিয়ে বাঁচব সোনা...!
- আপনারা কি শিউর যে এটা সুইসাইড?
- পোস্টমর্টেম করলেই বোঝা যাবে।
- আর পোস্টমর্টেম কইরাই বা কি হইব? ওরে তো আর ফেরত পাওয়া যাইবে না।
ঠিকই তো! শামীমকে তো আমরা আর কখনোই দেখব না। কি লাভ পোস্টমর্টেমে!

// দুই //

শামীম আমার খুব ভাল বন্ধু ছিল। বলতে গেলে সারাণই আমরা একসাথে থাকতাম। লেখাপড়া, ঘোরাফেরা-কখনো আলাদাভাবে করেছি_এমনটা আমার মনে পড়ে না। আমরা আমাদের ফিলিংসগুলো শেয়ার করতাম। জানতাম ওর সাথে একটা মেয়ের অ্যাফেয়ার আছে। শামীম আমাকে প্রায়ই বলত_'দোস্ত আমার জীবনটা সার্থক! আমি অর্চির ভালবাসা পেয়েছি। আমি ওকে খুব ভালবাসি।' ওর কথা শুনে আমার খুব ভাল লাগত। মাঝে মধ্যে হিংসাও হত_'ইস আমার জীবনে কেন প্রেম আসে না!'
শামীম আমাদের মাঝে নেই আজ প্রায় দু'মাস হতে চলল। এখনো কেউ জানে না কেন সে এমন কাজ করল। কদিন আগে আমিও জানতাম না। কিন্তু এখন জানি। বিচিত্র মানুষের মন। বিচিত্র তার অনুভূতি এবং খুবই বিচিত্র তার প্রকাশ। শামীমের ডায়েরিটা কয়েকদিন আগে হাতে পেয়েছি। মাঝে একটা পৃষ্ঠার অর্ধেকটা ছেঁড়া, তারিখ লেখা নেই_'...ও আমার সাথে কেন এমন করল? আমি তো ওর কোন তি করিনি। তবে কেন ও আমাকে এভাবে শেষ করে দিল। কি করিনি আমি ওর জন্য! ওর জন্য আমি আমার মায়ের সাথে মিথ্যা বলেছি পর্যন্ত। বাবার মুখে মুখে তর্কও করেছি। আর ও...। কত বিশ্বাস করেছিলাম ওকে..কত ভালবাসতাম...নিজেকেও বোধহয় আমি এতটা ভালবাসিনি। আমার সাথে ওর সব কথা, সব অনুভূতি_সবই ছিল খেলা। আমি কেন এত বোকা! সততার কি কোন দাম নেই! আমার খুব কষ্ট হচ্ছে_ভীষণ কষ্ট! ও আমাকে ভালবাসে না_এ জন্যে আমার কোন কষ্ট নেই। কেবল কষ্ট লাগে তখনই যখন ভাবি_এমন একটা ফালতু মেয়েকে আমি বলেছিলাম_আমি তোমাকে ভালবাসি। আমি এখন কি করব! বিধাতা তুমি ওকে কোনদিন মা কর না..কোনদিনও না। কিন্তু আমি..আমি..।' এরপরও কি যেন লিখেছিল শামীম। হয়ত পরে আবার কি মনে করে নিজেই ছিঁড়ে ফেলেছিল_কে জানে!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×