ছোটবেলা থেকেই আমি কিছুটা ফার্মের মুরগি টাইপের মানুষ। খুব বেশি দরকার না হলে আমি সাধারণত বিকেলগুলোতে বাসার বাইরে যাই না। বারান্দায় বসে এখনকার ফার্মের মুরগির বাচ্চাগুলোর কান্ড কারখানা দেখতে দেখতেই সময় কাটিয়ে দেই। তো প্রায় প্রতিদিন বিকেলেই আমার বাসার পাশের ছাদে এক মোটাসোটা পিচ্চির সাথে আমার দেখা হয়। ওর নাম বাবু। একটা বিষয় আমার খুব অবাক লাগে যে স্বাস্থ্যবান বাচ্চা মাত্রই যেন তার নাম হয় বাবু। যাই হোক। এই বাবু প্রতি বিকেলেই তার ছোট বোনকে কোলে নেবার চেষ্টা করে। কিছুক্ষণ কোলে নিয়ে হাঁটাহাঁটি করে। হাপিয়ে যায়। তারপর কোল থেকে নামিয়ে দেয়। এখানে একটা বলা হয় নি, বাবু পড়ে ক্লাস ওয়ানে, আর ওর পিচ্চি বোনটা এখনো স্কুলে যাবার মত বড়ই হয়নি। তার নাম রুম্পা। বাবু তাকে আদর করে রুম্পু বলে ডাকে।
আজ বিকেলে বাবুকে কেন জানি একটু খেপাতে ইচ্ছা করল। বললাম, এই মোটা ভাল আছিস?
বাবু কোন কথা বলে না। সে যথারীতি রুম্পুকে কোলে নিয়ে হাঁটছে। আমি আবার বললাম, বোনকে যে এত আদর করিস, কতকাল কাছে রাখবি? বিয়ে দিবি না?
বাবু গম্ভীর মুখে হাঁটতে লাগল।
আমি বললাম, বাবু, রুম্পুকে আমার সাথে বিয়ে দিয়ে দে। তাহলে আজীবন পাশাপাশি বাসায় থাকা যাবে।
- চুপ কর আঙ্কেল। আর একটা কথা নয়। বাবু যেন এবার বিস্ফোরিত হল। তুমি যদি আবার রুম্পুকে বিয়ের কথা বল তাহলে আমি কিন্তু তোমার টোনা কেটে দেব!
এই রে এই পিচ্চি বলে কি! বিয়ে করতে যে টোনা লাগে এটা এতটুকু বাচ্চা বুঝল ক্যামনে?
পরে বুঝলাম বাবু তো অ্যানালগ দিনের বাচ্চা নয়, সেতো ডিজিটাল বাচ্চা!
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।