জীবনের প্রথম ছিনতাইয়ের শিকার হবার গল্প
তখন আমি চাকরি জীবন সবে শুরু করেছি। উত্তরার একটি কোম্পানিতে মাসে সাত হাজার টাকা বেতনে খুব ছোট একটা চাকরি করি। সময়টা ছিল এখনকার মতই অর্থাৎ ঈদের আগে আগে। ঘটনাটা ঘটেছিল সন্ধাবেলা। মালিবাগ আবুল হোটেলের অপরপাশের রাস্তা থেকে রিকশা নিয়েছি। গন্তব্য খিলগাঁ রেলগেট। রিকশা আস্তে আস্তে এগিয়ে চলেছে। গরমে ঘামে ভিজে গেছে শরীর। ধুলো আর ঘামে জড়াজড়ি করে আমার শরীর জুড়ে শুয়ে আছে। ভ্যাবসা গরমের মাঝে দূর আকাশে শুক্লপক্ষের চাঁদ দেখে ভাল লাগল। তারাগুলো মেঘের আড়ালে ঢাকা পড়েছে। হঠাৎ আমার রিকশার পাশ থেকে একটা প্রাডো শা-ই করে ছুটে গেল। আমি লোলুপ দৃষ্টিতে গাড়িটার চলে যাওয়া দেখতে দেখতে নিজেকে বললাম, আহারে ... আর সাথে সাথে পিছ পকেটের ম্যানিব্যাগের উপর আলতো হাত বুলালাম ... বেতন পেয়েছি ঠিকই কিন্তু বোনাস দেয়নি। আবার নিজেকে বললাম, আহারে ...
হঠাৎ কে যেন বলল, আবুল ভাই ভাল আছেন?
আমি দেখলাম আমার রিকশার সমান্তরালে চলা আরেকটি রিকশায় বসে একজন আমাকে এই কথা বলছে। আমি বললাম, ভাই আমি তো আবুল না।
- কি যে কন! আপনেই তো আমাদের আবুল ভাই। বলল অচেনা লোকটা। একটু পর সে আমার রিকশাওয়ালাকে বলল, ওই মিয়া দাঁড়াও, ভাইয়ের লগে একটু কথা কই।
আমি কিছু বলার আগেই খিলগাঁ কমিউনিটি সেন্টারের কাছেই আমার রিকশা থেমে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই চার পাঁচ জনের একটা দল আমার রিকশা ঘিরে ধরল। একজন আমার পাশে বসে পেটে শক্ত কিছু ঠেকিয়ে বলল, যা আছে সব দে ...
তখন বুঝলাম আমি আজকে আসলেই এদের আবুল ভাই!
আমি বিনা বাক্য ব্যয়ে মানি ব্যাগ, মোবাইল ফোন দিয়ে দিতে লাগলাম। ওদের একজন আমার শার্টটা ধরে বলল, মামা ব্যাপক শার্ট তো!
আরেকজন বলল, এই তোর প্যান্টটা স্টক লটের মাল নাকি?
এইরে এরা কি আমার শার্ট প্যান্টও খুলে নেবে নাকি? আমি তো ভয়ে অস্থির। ওদের মতিগতি তো সুবিধার থেকছে না। দৌড় দেব নাকি? পরে বুঝলাম এটা ওদের একটা টেকনিক। আমার সাথে এমন আচরণ দেখে সবাই যেন ভাবে, বন্ধুরা আড্ডা দিচ্ছি!
ওদের আরেকজন বলল, শালার মানিব্যাগে তো ভাল টাকা আছে মনে হয়। কিন্তু মোবাইল নকিয়া ১১০০ ক্যান?
- ভাই আজকেই বেতন পাইছিলাম জীবনের প্রথম ইনকাম।
ওরা কিছু বলল না। আমাকে ব্যাপক তল্লাশি করে আর কিছু না পেয়ে চলে গেল। যাবার আগে সিমটা আর ২০০ টাকা দিয়ে গেল আর বলল, মিষ্টি খেয়ে নিস। পরের মাসের বেতনে আজকের লস পুষিয়ে নিস!
আর এভাবেই আমার জীবনের প্রথম ছিনতাইয়ের শিকার হবার গল্প চরিত হল!
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।