সময়কাল ১৯৯৬।
তখন আমি ক্লাস ফাইভে পড়ি। কৈশোরের বসন্ত আস্তে আস্তে আমাকে ছুঁতে আরম্ভ করেছে। নাকের নিচে হালকা গোঁফের রেখা ফুটে উঠতে শুরু করেছে। কেন জানি সুন্দরী মেয়েদের দেখতে ভাল লাগাও আমার মাঝে আরম্ভ হয়ে গেছে। ইংরেজি সিনেমার পোস্টারের দিকে কেন যে তাকিয়ে থাকি তা নিজেই বুঝি না। লুকিয়ে লুকিয়ে তৎকালীন ইত্তেফাকে প্রকাশিত বাংলা ছবির পোস্টারের বৃষ্টি ভেজা নায়িকার ছবি আনমনে দেখি। কিন্তু বুঝতে পারতাম না এগুলো দেখতে আমার কেন অন্যরকম লাগে!
এরই মধ্যে আমাদের বাসায় একদিন ভিসিআর কেনা হল। ধুমসে কলকাতার বাংলা আর হিন্দি মুভি দেখা শুরু হয়ে গেল। কিন্তু ছোট বলে আমি একটি ছবির সব কিছু দেখতে পেতাম না। যখনই বৃষ্টি ভেজা গান শুরু হত কিংবা ভিলেনের আক্রমণে নায়িকা ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার করা শুরু করে দিত তখনই বড় কেউ একজন অতি বেরসিকের মত ভিসিআর পস (pause) করে দিত আর আমার আকাঙ্ক্ষিত অংশটুকু টেনে দিত।
আমি মনে মনে নিজেকে বলতাম, আহারে আহারে ...
সময়কাল ২০১২।
বাসায় টিভি চলছে। দর্শক আমি আর আমার তিন বছরের পিচ্চি ভাই জিনান। স্বভাবতই সাথে পিচ্চি থাকলে বাধ্যতামূলকভাবে কার্টুন নেটওয়ার্ক দেখতে হয়। আমরা যে কার্টুনটা দেখছিলাম তার নাম ছিল সম্ভবত ড্যাঞ্চিং প্রিন্সেস। হঠাৎ দেখা গেল একজন প্রিন্স তার প্রিন্সেসকে লিপ কিস করছে। আমি চ্যানেল পরিবর্তন করার উদ্দেশে তাড়াতাড়ি রিমোট ধরতে চেষ্টা করতেই আমার পিচ্চি ভাই হালুম করে আমার হাতে কামড় দিয়ে রিমোট নিজের কব্জাতে নিয়ে নিল। আমি রেগে বললাম, এই রিমোট দে। জানিস টিভির তোর প্রিন্স আর প্রিন্সেস এসব কি করে?
ওই পিচ্চি আমাকে একদম পাত্তা না দিয়ে একটা বিভ্রান্তিকর হাসি দিয়ে বলল, জানি তুমা তুমা (চুমা চুমা) করে।
আমি আবার মনে মনে নিজেকে বললাম, আহারে আহারে ...
আলোচিত ব্লগ
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন
সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।