সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
মোবাইল কল রেট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইতোমধ্যে মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন ফ্রি প্যাকেজ প্রায় বন্ধ করে দিয়েছে। যদিও এতে দেশের সমগ্র যুগল বাহিনী গভীরভাবে মর্মাহত হয়েছে। এই তো মাত্র কিছুদিন আগেও বিনা পয়সায় সারারাত বিরতিহীন বকবক করা যেত। মনে হত তাকে যেন পাশে নিয়েই ঘুমাচ্ছি। এমনও হয়েছে, কথা বলতে বলতে অনেকে সেট অন করেই ঘুমিয়ে পড়েছে। ছোটখাট একটা ঘুম দিয়ে কিছুটা শক্তি সঞ্চয় করে আবার নতুন উদ্দ্যমে গলাবাজি শুরু করেছে! কিন্তু সেসব এখন কেবলই স্মৃতি মাত্র। এখন কথা বলতে হয় ঘড়ির কাঁটা দেখে। এই বোধহয় ব্যালেন্স শেষ হয়ে গেল। এখন আর সারারাত কথাও হয় না, তাই ক্লাসে ঝিমানোও হয় না। যদিও সরকার অনেকটা এ ঝিমানোর দোহাই দিয়েই মোবাইলে ফ্রি দেয়ার বারোটা বাজিয়ে দিয়েছে। ভাল কথা- সরকার দেশের ভবিষ্যত নিয়ে অতি চিন্তিত। এভাবে সারারাত প্যাক প্যাক করলে তো সত্যিই আমাদের পড়াশুনা হবে না। ফলে দেশের ভবিষ্যত অন্ধকার হতে পারে। তাই ফ্রি বন্ধ করে সরকার অনেকের প্রশংসা কিনেছে। ভাল। বেশ ভাল। কিন্তু এদিকে অন্যদেশের তুলনায় এখনো এখানে মোবাইল কলরেট অনেক বেশি। এতে যে দেশের অর্থনীতির ভবিষ্যত অন্ধকার হয়ে যাচ্ছে-সেদিকে সরকারের কোন দৃষ্টি নেই। এ ধরনের ঝিমানো প্রবনতার কারন কি হতে পারে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কি কিছু বুঝতে পারছেন?
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
প্রতিদ্বন্দ্বী

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন
জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক্যুয়াল!!!

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন
পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন
কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন
সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।