লেখালিখি করছি আজ প্রায় আট বছর হতে চলল। প্রথম লেখা প্রকাশ পেয়েছিল সেই 1998 সনে। দিনটি ছিল 14মার্চ। দৈনিক জনকন্ঠের ছোটদের পাতা 'ঝিলিমিলি'তে সেদিন নিজের নাম, নিজের লেখা দেখেছিলাম প্রথম ছাপার অরে। কী যে ভাল লেগেছিল। ও আমার সে লেখাটি ছিল একটি ছোট গল্প। নাম ছিল, 'টুম্পার ফুল দেয়া'। তারপর দেখতে দেখতে অনেক সময় চলে গেল। ধীরে ধীরে প্রকাশিত লেখার সংখ্যাও বাড়তে লাগল। জনকন্ঠ ছাড়াও ভোরের কাগজ, প্রথম আলো, ইনকিলাব, আমার দেশ, ইত্তেফাক, রহস্যপত্রিকা, সায়েন্স ওয়ার্ল্ড ইত্যাদিতেও টুকটাক লেখা বেরুতে লাগল। হঠাৎ করে ইংরেজি দৈনিক 'ডেইলি স্টারে'ও লিখতে শুরু করলাম। এমনও হয়েছে টানা এক সপ্তাহ স্টারে আমার লেখা বেড়িয়েছে। তাছাড়াও ব্লগিং তো আছেই। আমি বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই লেখার চেষ্টা করেছি। কিন্তু সত্যি বলতে কি বাংলায় লিখে যে আনন্দ পাওয়া যায়, অন্য কোন ভাষায় তা কখনোই পাওয়া যায় না। আমিও পাইনি। আসলে আমাদের চিন্তাগুলো মনে আসে কিন্তু বাংলায়। তারপর আমরা সেগুলো অনুবাদ করি। বাংলায় ভেবে, বাংলায় বলে বাঙালি ভাবুক, লেখক মাত্রই পূর্ণ তৃপ্তি পান। তাই বলে আমরা যে ইংরেজি শিখব না-তা কিন্তু নয়। ইংরেজি আমাদের জানা উচিত বাংলাকে সমৃদ্ধ করার জন্যই। কি ঠিক বলিনি?
বি.দ্র: এ লেখায় আমি নিজের ঢোল নিজে একটু বেশিই পিটিয়ে ফেলেছি। এজন্য দু:খিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



