somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

কিছু গল্পই শুধু থাকুক...

১৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুপির আলোয় ভাত খেতে বসেছি। ডিম ভাজি আর ডাল।

সমস্যা হচ্ছে দুই ভাইয়ের জন্য ডিম মাত্র একটা। অর্ধেক-অর্ধেক। মুরগীর ডিম ছোট হওয়ার কথা। যখন খোপ থেকে নিয়ে এলাম, তখন ছিলও তাই। কিন্তু এখন দেখি ভাজা ডিমের অর্ধেকটা অংশই পুরো আস্ত একটা ডিমের সমান। প্লেটের অর্ধেকটা জুড়ে গনগনে গরম আস্ত একটা ভাজা ডিম। ঘটনা কি? ঘটনা হচ্ছে, আমাদের দুই ভাইয়ের আস্ত একটা ডিম ভাজি একা খাওয়ার খুব সখ। ফুলে ওঠা ভাজা ডিমখানা প্লেটের অর্ধেকটা জুড়ে সুবাস ছড়াবে। আর আমরা তা দেখে দেখে ভাত খাবো। আহ!

মা তাই ডিম ভাজার আগে বাটিতে গোলানো ডিমের সাথে প্রায়ই হলুদ কুমড়ো ফুল মিশিয়ে ভেজে ফেলেন। আমরা দুই ভাই অর্ধেক প্লেট জোড়া আস্ত একেকটা ডিম ভাজি নিয়ে খেতে বসি

ঘটনা যাই হোক, খাবার মজা হয়েছে। গপগপ খেয়ে যাচ্ছি। প্লেটের ভাত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মা কেমন দিশেহারা চোখে তাকিয়ে আছে। ভাতের শেষ নলাটা মুখে পুরেই মা’কে প্লেটটা বাড়িয়ে দিয়ে বললাম, ‘ভাত দাও, আরেকটু ডাইলও দিও লগে’।

মা’র দিশেহারা ভাবটা কেমন বেড়ে গেলো। সে আবছা অন্ধকারে খুব ধীর হাতে ভাতের পাতিলে হাত ঢোকালো। তারপর সিলভারের পাতিলের তলায় খটাং খটাং শব্দ তুলে ভাত জড় করার চেষ্টা করলো। পাতিলের তলায় এখানে সেখানে লেগে থাকা কয়েক দানা ভাত মিলে আধা মুষ্টি ভাত হোল। মা প্রবল সংকোচে, অসহায়ত্বে ভাতটুকু আমার প্লেটে তুলে দিলো। তারপর আঁচলে চোখ লুকাতে লুকাতে বললো, ‘চাউল আর আছিল না বাজান। এখন এইটুকই খাও। হেরপর পেট ভইরা পানি খাইবা। তাইলে পেট ভইরা যাইব। বেয়ানে পেট ভইরা খাইও’।

আমরা দুই ভাই চরম বিরক্তি, ক্ষোভ, রাগ নিয়ে গজগজ করতে করতে উঠে গেলাম। মাকে কখনো জিজ্ঞেস করার কথা ভাবিও নি, ‘মাগো, তুমি তাইলে এখন কি খাইবা, মা’?

২
তখন ইউনিভার্সটিতে পড়ি। ফার্স্ট ইয়ার। হলে থাকি।

আব্বা খুব ছোট্ট চাকরি করেন। খুব ছোট্ট। সেই চাকরীতে বেতন কত তারিখে হবে, তার কোন ঠিক ঠিকানা নেই। আমার মাসের প্রথমেই হাত খরচের টাকা দরকার। আব্বা বললেন শনিবার বিকালে যেতে। আমি শনিবার বিকেলে গিয়ে মুরগীর খোপের মত ছোট্ট রুমটার সামনে বসে আছি। আব্বা নেই। রুমে তালা। মোবাইল ফোনও নেই। কি করি?

আব্বা এলেন রাত ৮ টার পর। চোখে মুখে কেমন বিব্রত হাসি, ‘বেতন হয় নাইতো। তাই টাকার জোগাড়ে গেছিলাম বাজান। একটু দেরী হইয়া গেলো। পুরাটা জোগাড় করতে পারি নাই। এখন এই ৫০০ টাকা নিয়া যাও’।

তিনি পকেট থেকে ৫০০ টাকার নোটখানা বের করে আমার হাতে দিলেন। আমি চরম বিরক্তি নিয়ে চলে এলাম। পেছনে ফিরেও তাকাই নি। তাকালে হয়তো দেখতে পেতাম। আব্বা তার হাতের কব্জির দিকে তাকিয়ে আছেন। কব্জির ওখানটায় হাতের চামড়াটা কেমন অস্বাভাবিক সাদা। ওইখানটায় ঘড়িটা ছিল। গত ২৫ বছর ধরে হাতে ছিল। এখন নেই। শুধু দাগটা আছে। থাকবে।

পরিশিষ্টঃ
-----------
উপরের ঘটনাগুলো হয়তো গল্প, কিংবা গল্প না। কিংবা দুটোই। জীবন যেমন গল্পের। গল্পও তেমনি জীবনের। সেই জীবনে না হয় উপরের গল্পগুলোর মতন 'অসংখ্য মা কিংবা বাবাদের' এমন অজস্র গল্পের জন্য হলেও ঐশী’র মতন গল্পগুলো না থাকুক।

না থাকুক।
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×