আমি ভাবতাম
পথ হাঁটলেই পথ ফুরোবে
কাঁটা ডিঙ্গালেই শিশির ভেজা আস্ত গোলাপ
আমি ভাবতাম
রাত পোহালেই সকাল হবে রোজ
জানালা জুড়ে একটা দুটা পাখি থাকবে
আলো থাকবে
কফির কাঁপে ধোয়া থাকবে
তোমার হাতের ছোঁয়া থাকবে
আমি ভাবতাম
ভালবাসলেই তুমি থাকবে
আচল ছুঁতেই এলিয়ে যাবে তৃষ্ণা বুকে
কানের কাছে ফিসফিসানি কাব্য হবে
বৃষ্টি নেমে সন্ধ্যা হবে
রোজ রজনীগন্ধা হবে
আমি ভাবতাম
কান্না শেষে দুপুর রোদে হাসি থাকবে
রাত্রিগুলো জোছনামাখা স্বপ্ন হবে
হাতের মুঠোয় হাত থাকবে
চোখের কোণায় রাত থাকবে
রাত্রি জুড়ে এলোমেলো চুল থাকবে
ঠোঁটের ভেতর ইচ্ছে করে ভুল থাকবে
আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরোবে।
পথের শেষে ঘর থাকবে
গ্লাসভর্তি জল থাকবে
মন খারাপের প্রহরগুলোয় তোমায় ছুঁয়ে মন থাকবে।
এখন দেখি পথ হাঁটলেও পথ থেকে যায়
বুকের ভেতর শুন্য কেমন মাতাল হাওয়ায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


