ভিজে যাক সকাল, সন্ধ্যা, অপরান্হ
তালপাতা কুটির, চৈত্রের মাঠ, কান্না ও ক্লান্তি
দগদগে ক্ষত আর নিরন্ন উনুন
ভিজে যাক
আবার উঠুক জোয়ার কপতাক্ষে
ভাসুক ফসলের মাঠ, ডিঙ্গি নৌকো, কয়লা ও কাঠ
আমরা পেরিয়ে যাব তবু
চেনা অচেনা, ক্লান্তিহীন, সকল পথ...
ভিজে যাক সকাল, সন্ধ্যা, অপরান্হ




