somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

ওরে গাঞ্জালেস!!

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের শৈশব ছিল 'শিক্ষক ভয়ংকর' শৈশব।

ইংরেজীর শিক্ষক ছিলেন মজিবর স্যার। থুঁতনি জুড়ে ঘন দাড়ি। মুখে জলবসন্তের দাগ। মেরুদণ্ড টানটান করে তিনি সবসময় অ্যাটেনশন ভঙ্গীতে হাঁটেন। তাকে দেখলেই আমাদের ক্ষীপ্র সিংহের কথা মনে হয়। এই বুঝি বাজখাই গলায় হুঙ্কার ছাড়বেন, 'গাঞ্জালেস!'

এই গাঞ্জালেস শব্দের অর্থ আমাদের অজানা। মজিবর স্যার নৌবাহিনীতে যেন কিসের চাকুরী করতেন। সেখান থেকেই সম্ভবত এমন অদ্ভুত অদ্ভুত বিষয়াদি শিখেছেন। আমরা তার ভয়ে সারাক্ষণ তটস্থ থাকি। ক্লাসে নানান কায়দায় ইংরেজী বলার চেষ্টা করি। ইংরেজী ভালো পারে, এমন ছেলেদের বেশ পছন্দ করেন মজিবর স্যার।

আমাদের ক্লাসে ছিল দুইজোড়া জমজ। জুয়েল-সোহেল। আর মানিক-রতন। জুয়েল-সোহেল পড়াশোনায় ভালো। ক্লাশে ফার্স্ট-সেকেন্ড। স্যাররা তাই এদেরকে আদর করে ডাকেন 'পড়া মানিক'।

আর মানিক-রতন ছিল এর ৯০ ডিগ্রী উলটা। ক্লাসে নানাবিধ অঘটন ঘটানোয় এদের জুড়ি ছিল না। স্যাররা এদের নাম দিয়েছিলেন 'ঝরা মানিক।'

সেদিন মজবর স্যার ক্লাসে শেষ করে বেরুবেন। ঠিক এই মুহূর্তে ঝরা মানিকদের মধ্য থেকে একজন উঠে দাঁড়ালো। মানিক। সে চূড়ান্ত বিনয়ের সাথে মজিবর স্যারকে বলল, 'স্যার আমাগো পাম দিবেন না?'

মজিবর স্যার ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছছিলেন। মানিকের কথা শুনে মুহূর্তে থমকে গেলেন। ঘাড় বাঁকিয়ে সরু চোখে জিজ্ঞেস করলেন, 'পাম দিব মানে!'

- 'জ্বী স্যার, আফনে কইছিলেন, আজকে থেইকা আমাগো পাম দিবেন। আমাগো সপ্তাহে তিন দিন পাম দেওনের কথা আছিল।'

মজিবর স্যার হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। পুরো ক্লাস জুড়ে পীনপতন নীরবতা। ভয়ংকর ঝড়ের পূর্বাভাষ। মজিবর স্যার ধীর পায়ে মানিকের সামনে এসে দাঁড়ালেন, দাঁতে দাঁত চেপে বললেন, 'আমার লগে মশকরা করস?'

মানিক এতক্ষণে বুঝতে পারলো, সে কোথাও গড়বর করে ফেলেছে। ভয়ে সে হড়বড় করে বলল, 'স্যার সত্য কথা, আইজ থেইকা আমাগো পাম দেওনের কথা ছিল স্যার, সপ্তাহে তিনদিন স্টোরি আর তিনদিন পাম। গত তিনদিন স্টোরি পড়াইছিলেন, এখন সামনের তিনদিন পাম। সত্য কথা স্যা...'।

মানিকের কথা শেষ হোল না। আকাশ ফাটিয়ে শব্দ হল। কানের নিচে আজদাহা থাপ্পড় খেয়ে মানিক ছিটকে পড়লো রতনের গায়ের উপর। মজিবর স্যার সাপের মত হিশহিশ করতে করতে বল্লেন, 'ওরে গাঞ্জালেশ! ওরে গাঞ্জালেশ! ওইডা পাম নারে রামছাগল, ওইডা POEM, পয়েম। পয়েম হইলো কবিতা। কবিতা। পয়েম। পয়েম। ওরে গাঞ্জালেস! ওরে গাঞ্জালেস!!
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×