কেউ জানে না, একলা জানি, এই যে আমি
কেমন করে, খানিক উঠি, অনেক নামি
কেমন করে, শুকনো পাতার, শব্দ শুনি
অন্ধকারে, শুন্যে ভীষণ, কষ্ট গুনি
নীল খাতাটার পাতায় পাতায়, পষ্ট দেয়াল
ধূসর স্মৃতির পাণ্ডুলিপির অবাক খেয়াল
ঠকলে যেমন, জীবন শেখে, আমিও শিখি
ক্লান্ত পাখির, চোখের ভেতর, জীবন লিখি।
কেউ জানে না, একলা জানি, আমিই একা
আকাশ ভেবে, মেঘের ভেতর, জীবন দেখা।
-----------------------------------------------------
বিভ্রম/সাদাত হোসাইন
১৬/০৫/২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


