somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাদাত হোসাইন
লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

নাবিক

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানালার চৌকাঠে শব্দ হচ্ছে, 'ঠক ঠক ঠক...'
আমি জানি এই ঠক ঠক কাঠ ঠোকরার না, ইলার। ইলা ঠক ঠক করে ঠুকছে জানলার চৌকাঠে। ইলার ঠক ঠক ঠোকায় জানালা খুলবে কি না আমি জানি না। তবে জানালা খোলা মানে হৃদয় খুলে দেয়া। ইলা সেই জানালা দিয়ে তাকাবে, গভীর কালো চোখে। তার চোখভর্তি সমুদ্দুরের জল। নোনা! আগ্রাসী! সেই চোখে তাকালে নিস্তার নেই। ভেসে যাওয়া অবশ্যম্ভাবী। আমি তাই জানালা খুলি না। সেই চোখে তাকাতে চাই না। জেনেশুনে সমুদ্দুরে জাহাজ ভাসানোর মতন সাহসী নাবিক আমি নই। আমি ডিঙ্গি নৌকোর মাঝি। আমি চুপচাপ ভেসে থাকি নিস্তরঙ্গ জলাশয়ে। ইলা আবার কাঠ ঠোকরা হয়ে উঠেছে। আমি মিন মিন করে বললাম, 'তুমি চলে যাও ইলা'।
ইলা জানালার ওপাশ থেকে বলল, 'আচ্ছা মাস্টারদের এত ভয় থাকলে চলে?'
আমি বললাম, 'আমি তো মাস্টার না, লজিং মাস্টার। লজিং মাস্টার আর মাস্টার এক জিনিস না'।
ইলা বলল, 'জানি, আপনি আমার কলেজের মাস্টার হলে আমি প্রেমে পরতাম না। লজিং মাস্টার বলে প্রেমে পরেছি। ইতিহাস বলে, লজিং মাস্টারের প্রেমে পরা জায়েজ আছে!'। ইলা ঠোঁট চেপে হাসছে। সেই হাসি কি যে সুন্দর! রাতের স্তব্ধতায় অদ্ভুত মোহনীয়!
আমি বললাম, 'প্লিজ ইলা, যাও। কেউ দেখলে...'
ইলার হাসি থামল না, সে বলল, 'কেউ দেখলে কি হবে?'
আমি বললাম, 'কেলেঙ্কারি হবে'।
ইলা বলল, 'ভালবাসলে কেলেঙ্কারির ভয় হলে চলে?'
আমি বললাম, 'আমার চলে, আমিতো ভালবাসি না'।
ইলা বলল, 'বাসেন না তো কি হয়েছে! এখন বাসবেন'।
আমি বললাম, প্লিজ ইলা, আমি কোন ভুল করতে চাই না। আমি পরাশ্রয়ী মানুষ। এই আশ্রয় হারালে...'
আমি কথা শেষ করতে পারি না। ইলা বলে, 'আশ্রয়ে হারালে কি হবে?'
আমি অনেকক্ষণ কথা বলি না। চুপ করে থাকি। রাতের নিস্তব্ধতায় শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। জানালা পেরিয়ে। আমি ভারীগলায় বলি, 'আমার অনেক স্বপ্ন ইলা, অনেক স্বপ্ন। আমি কোন ভুল করতে চাই না'। ইলা জবাব দেয় না। চুপ করে থাকে। ওর হাসি মিলিয়ে গেছে। সে হঠাৎ খুব ভারী গলায় বলে, 'আচ্ছা। আমি আর কখনও আসব না। আজই শেষ। আপনার স্বপ্নগুলো ভাঙ্গুক, আমি চাই না'। সে আবার থামল। টুপটাপ শিশিরের শব্দ, পাতা ঝরার শব্দ, কুয়াশার হিম। সব যেন স্থীর হয়ে আছে। ইলা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল, তারপর ধীরে, খুব ধীরে বলল, 'একবার জানালাটা শুধু খুলবেন? আর কখনও বলব না'। আমি জানলাটা খুললাম। শুভ্র কুয়াশায় ভেসে যাচ্ছে আদিগন্ত মাঠ। আকাশ বেয়ে নেমে আসছে গলগলে রূপোলী জোছনা। সেই জোছনার একচিলতে আলোয় দাঁড়িয়ে আছে ইলা। তার চোখের ভেতর থই থই কান্না। আসমুদ্র জল। ইলা কাঁদে না। স্থীর তাকিয়ে থাকে, তাকিয়েই থাকে। অপার্থিব জোছনারা গলে গলে এসে ছুঁয়ে যায় গাল, চোখ, বুকের গভীর। আমার কি হয় আমি জানি না। আমি হঠাৎ গ্রীলের ফাঁক দিয়ে দুহাতে ইলার গাল চেপে ধরে ফিসফিস করে বলি, 'আর কখনও চলে যেতে বলব না'। ইলা হঠাৎ কাঁদে। ফোঁটাফোঁটা জলের স্রোত। গাল, চিবুক, গলার কাছটায়। তারপর গভীর গলায় বলে, 'কিন্তু আপনি যে বললেন, আপনি ভুল করতে চান না?'
আমি বললাম, ' জগতে নির্ভুল বলেতো কিছু নেই। জীবন জুড়েই অজস্র ভুল। সেই অজস্র ভুল থেকে না হয় আর একটা মাত্র ভুলই বাড়ল। ক্ষতি কি?' ইলা হাসল। শক্ত করে তার গালের সাথে চেপে ধরল আমার হাত। তারপর বলল, 'কোন ক্ষতি নেই'।

আমি সেই নিস্তরঙ্গ ডিঙ্গি নৌকোর মাঝি, নিমিষেই নাবিক হলাম, ভেসে গেলাম অথৈ সমুদ্দুরে...
-----------------------------------------------------------------------------
নাবিক/ সাদাত হোসাইন
১০/১১/২০১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×